নিউজ

প্রথম করোনায় আক্রান্তের খোঁজ কোনওদিন পাওয়া যাবে না, মত হু-এর

প্রথম করোনা (Coronavirus) আক্রান্তের খোঁজ কোনওদিন পাওয়া যাবে না, করোনার উৎস চিনের (China) ইউহান প্রদেশে। আর সেটারই তদন্ত চালাচ্ছে, স্বাস্থ্য সংস্থার (WHO) বিশেষজ্ঞ দল। গত বৃহস্পতিবারই (Thursday) তদন্তকারী দলটি চিনে পৌঁছেছে। কিন্তু প্রথমকে করোনায় আক্রান্ত হয়েছিলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। আর হয়তো কোনওদিন জানা যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভন কারকোভ বলেন, “প্রথম কোন ব্যক্তির শরীরে হানা দিয়েছিল করোনা ভাইরাস, তা হয়তো কোনও দিন জানা সম্ভব হবে না।”

বিশেষজ্ঞদের মতে, ‘হু’-এর এই মন্তব্যে চিনকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেওয়া হল বলেই মনে করা হচ্ছে। ফলে, ইউহান করোনার উৎস নয়। বরাবর এমনটাই দাবি করে এসেছে বেজিং। আর ‘হু’-এর মন্তব্যে তাতে আরও ইন্ধন জুগলো বলেই মনে করা হচ্ছে। এবার নিজেকে নির্দোষ প্রমাণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টকেই হাতিয়ার করবে জিনপিং প্রশাসন। প্রসঙ্গত, গোড়া থেকেই করোনা নিয়ে তথ্য গোপন করার অভিযোগ রয়েছে চিনের বিরুদ্ধে।

পরিস্থিতি যে সত্যিই উদ্বেগজনক তা প্রমাণ করে দেশটির উত্তরের শহর শিজিয়াজুয়াংয়ে শতাধিক মানুষ সংক্রমিত হওয়ায় ১ কোটি ১০ লক্ষের বেশি মানুষকে লকডাউনের আওতায় নিয়ে এসেছে কমিউনিস্ট দেশটি। এমনও তত্ত্ব উঠে এসেছে যে, এটা নাকি রাসায়নিক অস্ত্র। যদিও সেই তত্ত্বকে সরাসরি খারিজ করে চিন। কিন্তু তার পরেও বিষয়টি নিয়ে সন্দেহ থেকেই গিয়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026