নিউজ

দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে আসছে বাঙালির প্রিয় ইলিশ, জানুন প্রতি কেজির দাম কত?

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে বাজারে এল বাঙালির প্রিয় ইলিশ মাছ। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার, নগেন্দ্র বাজারের মাছের বাজারে প্রথম প্রবেশ করল ইলিশ। লক ডাউনের জেরে বাঙালির পাতে পড়েনি ইলিশ মাছ। এমনকি খোকা ইলিশও পাতে পড়েনি বাঙালির খাবারে। লক ডাউন যেন সমস্ত পথ বন্ধ করে রেখেছিল। তাই এবার স্বাস্থ্যবিধি মেনে ডায়মন্ড হারবারের বাজার খোলা হলে সেখানে টাটকা ইলিশ মাছ আসে। কয়েক হাজার ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দেশ ইলিশ আনতে।

গতকালই প্রথম বাজারে আসে বাঙালির স্বাদে প্রিয় এই মাছ। অপরদিকে, কাকদ্বীপের ম‍ৎস্যজীবীরা খারাপ আবহাওয়ার কারনে ইলিশ মাছ ধরতে গিয়েও ফিরে আসেন। খালি হাতেই ফেরেন তাঁরা। এদিকে লক ডাউনে বাজারে ঢোকেনি ইলিশ। তাই অবশেষে দীর্ঘ সময় পর ইলিশ ধরার ফলে মাছের চেহারা ও স্বাদ সবটাই পরিপূর্ণ রয়েছে।

শুক্রবার ভোরে ডায়মন্ড হারবার থেকে পাতিপুকুরে এসেছে ১০-১২ ক্রেট ইলিশ। ওজন ৪০০-৫০০ গ্রাম মাছের দাম প্রতি কেজিতে ৬৫০ টাকা। আবার কোলে মার্কেটে ইলিশের দাম প্রতি কেজিতে ৫৫০ টাকার ওপরে। কিন্তু পাইকারি বিক্রেতারা বলছে যে লোকশান করেই ম্যাচ বিক্রি করছে তারা। তাঁরা যেই দামে মাছ কিনছে তাঁর থেকে কম দামে বিক্রি করছে। তাই বিক্রেতাদের অনেক ক্ষতি হচ্ছে। আড়তে মাছের যোগান কম আছে। বিক্রেতারা মনে করছেন আগামী সপ্তাহে মাছের যোগান আরও বাড়বে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026