রাজ্য

‘খুব ভালোবাসি, তুমি ফিরে এসো’, স্ত্রীর দ্বিতীয় শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন প্রথম স্বামী

বিয়ে করে স্ত্রীর সঙ্গে বহুদিন ধরে ছিল না বনিবনা। প্রায় দেড় বছর ধরে দেখা সাক্ষাৎ নেই দুজনের মধ্যে। তার মধ্যেই আদালতে চলছে মামলা বিবাহ বিচ্ছেদের। সব মিলিয়ে অত্যন্ত বিরক্ত স্বামী। তার মধ্যেই আবার স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। খবর পেয়ে প্রথম স্বামী ছুটে গেলেন স্ত্রীরদ্বিতীয় শ্বশুরবাড়িতে। সেখানে গিয়ে রাস্তায় ধরনায় বসেছেন যুবক। পূর্ব বর্ধমানের গুসকরা শহরে এই ঘটনায় ছড়িয়েছে রীতিমতো চাঞ্চল্য।

মঙ্গলকোটের ষড়ঙ্গপুরের বাসিন্দা অনির্বাণ বিশ্বাস এর সঙ্গে ভাতারের রামচন্দ্রপুরের সঙ্গীতা ঘোষ এর বহুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বছর দুই আগে তারা আবার পালিয়ে বিয়ে করেছিলেন। কিন্তু তারপর থেকেই দুজনের মধ্যে শুরু হয় সমস্যা। বাড়ি থেকে অনেকবার ফিরে আসার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা দুজনে নিজের অবস্থানে অনড় ছিলেন। তারা আলাদা করে ঘর বাঁধতে চেয়ে ছিলেন।

কিন্তু বিয়ের মাত্র তিন মাস পেরোতে না পেরোতেই শুরু হলো অশান্তি। সঙ্গীতা বেশ কয়েকদিন বাপের বাড়িতে ছিলেন। তার সঙ্গেই অনির্বাণ এর বিরুদ্ধে সঙ্গীতা বধূ নির্যাতনের মামলা করেছিলেন। পাল্টা অনির্বাণ মামলা করেছিলেন সঙ্গীতার বিরুদ্ধে। দীর্ঘদিন হয়ে গেলো দুজনের মধ্যে কোন কথাবার্তা নেই মুখ দেখাদেখি পর্যন্ত নেই। আদালতে বর্তমানে মামলা চলছে তাদের দুজনের। যদি নির্দেশ দেওয়া হয় তাহলে বিবাহবিচ্ছেদ হবে।

কিন্তু তার মধ্যেই আবার বুধবার গুসকরা শহরের শান্তি পুরের বাসিন্দা দীপক মন্ডল এর সাথে বিয়ে হয় সঙ্গীতার। দীপক পেশায় ব্যবসায়ী এবং সে নিজেও ডিভোর্সি। বুধবার দুজনের বিয়ে হবার পরেই বৃহস্পতিবার আবার দীপকের বাড়ির সামনে ধরনা দিতে বসে পড়ে অনির্বাণ। তার হাতে একটি প্ল্যাকার্ড যাতে লেখা, ” সঙ্গীতা তোমায় খুব ভালোবাসি তুমি ফিরে চলো। ” নতুন বউয়ের প্রাক্তন স্বামীর এই অদ্ভুত কীর্তি দেখে লোক জড়ো হয়ে যায় এলাকায়। কিন্তু, অনির্বাণ এর পক্ষে বিষয়টি খুব একটা সুবিধাজনক হয়নি। সঙ্গীতা সরাসরি তাকে জানিয়ে দেয়, “আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। তুই পারলে অন্য কোথাও বিয়ে করে নে।” অগত্যা এই কথা শুনে মনের দুঃখে ফিরে যান অনির্বান। কিন্তু, এতকিছুর পরেও তাদের মামলা চলছে। এখনো পর্যন্ত বিবাহবিচ্ছেদ হয়নি কিন্তু তারমধ্যেই সঙ্গীতা বিয়ে করেছেন নতুন। সঙ্গীতা নতুন সংসার কি সুখের হবে? প্রশ্ন অনেকের মনেই।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026