ভারতের তৈরী করোনার প্রতিষেধক'কোভ্যাক্সিনের' ক্লিনিক্যাল ট্রায়াল সফলতার পথে
ভারত বায়োটিকের তৈরী করোনার প্রতিষেধক ‘কোভ্যাক্সিন’-র ক্লিনিক্যাল ট্রায়াল শুরু। প্রাথমিক পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবীকে এই প্রতিষেধক দেওয়া হয়েছে। গত ১৫ জুলাই দেশের ১২টি হাসপাতালের ৩৭৫ জন স্বেচ্ছাসেবীকে করোনার প্রতিষেধক ‘কোভ্যাক্সিন’ দেওয়া হয়েছে। হায়দরাবাদের ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ করোনার প্রতিষেধক বলে দাবি করা হচ্ছে। আর এই প্রতিষেধককে নিয়ে যথেষ্ট আশাবাদী গবেষকরা।
কেন্দ্রের ছাড়পত্র পাবার পরেই প্রি-ক্লিনিকাল ট্রায়াল পর্যায়ে ও সফল হয়েছে এই প্রতিষেধক। বিভিন্ন প্রাণীর শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এবার মানবশরীরে প্রয়োগ করা হয়েছে ‘কোভ্যাক্সিন’। এই প্রতিষেধকের প্রথম দুটি ধাপের পরীক্ষার জন্য ১১০০ জন স্বেচ্ছাসেবীকে আপাতত বেছে নেওয়া হয়েছে। আর পুরো সব পর্যায় শেষ হতে বেশ কিছুদিন সময় লাগবে।
বিশেষজ্ঞরা বলছেন ক্লিনিক্যাল ট্রায়ালের প্রক্রিয়াগুলিতে বয়স, রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছু বিচার করে প্রত্যেককে প্রয়োগ করতে হয়। এই প্রক্রিয়া সম্পূর্ণ হয় মোট তিনটি ধাপে। প্রত্যেক ধাপের কার্যকারিতার পর নিয়মিত নজরে রাখতে হবে স্বেচ্ছাসেবীদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…