গতকাল বিধানসভার উপনির্বাচনে করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে হেনস্থা, লাথি মেরে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করলো থানারপাড়া থানার পুলিশ। এর মধ্যে তিনজনকে ভোটের দিনেই অর্থাৎ সোমবার গ্রেপ্তার করা হয়েছিল, বাকি দুজনকে আজ অর্থাৎ মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জয়প্রকাশ মজুমদারকে নিগ্রহ করার ঘটনায় অন্যতম অভিযুক্ত তারিকুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এই তারিকুল শেখই প্রকাশ্যে লাথি মেরে বিজেপি প্রার্থীকে জঙ্গলে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ। মঙ্গলবার ধৃতদের তেহট্ট আদালতে তোলা হয়। আদালত তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত গতকাল রাজ্যে ছিল তিন বিধানসভা উপনির্বাচন। খড়গপুর, করিমপুর আর কালিয়াগঞ্জ এই তিন জায়গায় উপনির্বাচনে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া নির্বিঘ্নেই হয়েছে ভোট। এরমধ্যে করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে প্রকাশ্যে রাস্তায় ফেলে হেনস্থা করা হয়, তাকে লাথি মেরে জঙ্গলে ফেলে দেওয়া হয়।
পরে কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে উদ্ধার করে। অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। ঘটনায় নিন্দার ঝড় ওঠে রাজ্য জুড়ে। ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। আর ২৪ ঘন্টার আগেই পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করলো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…