খেলা

IPL 2024: মেগা নিলামে এই ৫ ক্রিকেটারের জন্য জলের মতো টাকা খরচ করবে KKR, দেখুন সম্পূর্ণ তালিকা

ওডিআই বিশ্বকাপের মেগা আসর শেষ হতে না হতেই ২০২৪ ভারতীয় প্রিমিয়ার লীগ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে নেট পাড়ায়। ইতিমধ্যে আইপিএলে অংশগ্রহণকারী প্রত্যেকটি দল তাদের অপ্রয়োজনীয় ক্রিকেটারদের রিলিজ করেছে। ফলে আগামী ১৯শে ডিসেম্বর মেগা নিলাম থেকে বর্তমান সময়ের সেরা ক্রিকেটার দলে নিতে জলের মতো টাকা খরচ করবে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি।

আমরা আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স নিজেদের ১২ জন ক্রিকেটারকে রিলিজ করেছে। তালিকায় লকি ফার্গুসন, সাকিব আল হাসান, টিম সাউদির মতো বড় বড় নাম রয়েছে। তবে আগামী ১৯শে ডিসেম্বর আইপিএলের নিলাম থেকে এই ৫ ক্রিকেটারকে ক্রয় করতে জলের মতো টাকা খরচ করবে গৌতম গম্ভীরের দলটি। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, কাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করবে কলকাতা নাইট রাইডার্স-

১. রাচিন রবীন্দ্র: সদ্য সমাপ্ত বিশ্বকাপে বল এবং ব্যাট হাতে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। ফলে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজির মতো কলকাতা নাইট রাইডার্স চাইবে দুর্দান্ত একজন ব্যাটিং অলরাউন্ডার দলে রাখতে।

২. ড্যারিল মিচেল: সদ্য সমাপ্ত বিশ্বকাপে তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি ভারতের বিপক্ষে দুটি ম্যাচেই শত রানের ইনিংস খেলেছিলেন। ফলে তার জন্য যে জলের মতো টাকা খরচ করবে কলকাতা নাইট রাইডার্স সে কথা বলতে হয় না।

৩. হার্সেল প্যাটেল: খুব অবাক করা বিষয় হলেও ভারতীয় এই ক্রিকেটারকে রিলিজ করেছে নিজের ফ্রাঞ্চাইজি। অথচ দেশের মাটিতে অন্যতম সফল বোলার তিনি। কলকাতা নাইট রাইডার্স কখনই চাইবে না, ভারতের এই তারকা বোলার তাদের হাতছাড়া হোক।

৪. ওয়ানিন্দু হাসরঙ্গা: আপনি শুনলে অবাক হবেন, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের তারকা স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গাকে রিলিজ করেছে। ফলে গৌতম গম্ভীরের দলের কাছে বড় সুযোগ রয়েছে বিশ্বসেরা স্পিনার অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করার।

৫. প্যাট কামিন্স: নিজেদের পুরনো সদস্যকে দলে ফেরাতে কোনরকম দ্বিধাবোধ করবে না কলকাতা নাইট রাইডার্স। সদ্য সমাপ্ত বিশ্বকাপে অপ্রতিরোধ্য ছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ফলে চ্যাম্পিয়নকে দলে টানতে জলের মতো টাকা খরচ করবে কলকাতা নাইট রাইডার্স।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026