আম্বালা: ভারতীয় সেনার মুকুটে যোগ হল পাঁচ রাফাল যুদ্ধবিমানের নয়া প্রযুক্তি। আজ, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আম্বালার এয়ারবেসে প্রথম ধাপে আসা পাঁচটি রাফাল জায়গা পেল। সকাল দশটা নাগাদ আনুষ্ঠানিকভাবে স্থায়ী জায়গা দেওয়া হল আম্বালা এয়ারবেসে। লাদাখে ভারত-চীন সীমান্তে উত্তেজনা তুঙ্গে হওয়ার মাঝে ভারতীয় সেনার অন্দরে রাফালের আত্মপ্রকাশ, বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
জুলাই মাসের ২৭ তারিখ ভারতে পা রাখে রাফাল। অনেক আগে থেকেই স্থির ছিল তাকে ১৭ নং স্কোয়াড্রনের অংশ করা হবে। অর্থাৎ ‘গোল্ডেন অ্যারো’-র অংশ হবে রাফাল। রাফালকে ঘিরে রাখতে এয়ারফোর্স মিডিয়াম রেঞ্জ মডিউলার এয়ার টু গ্রাউন্ট উইপন সিস্টেম তৈরি করেছে।ফ্রান্সের বিমানবাহিনী ও নৌসেনার নকশায় তৈরি হওয়া এই হ্যামার( হাই অ্যাজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ) -ও আজ আত্মপ্রকাশ করবে।
আজ, বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত-ফ্রান্স দুই দেশের এক ঝাঁক অতিথি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া, ডিফেন্স সেক্রেটারি অজয় কুমার ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি। সব মিলিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনায় রাফলের আত্মপ্রকাশ ভারত-চীন সীমান্তে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একটা স্বস্তি এনে দিল বলেই মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…