বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরেছেন। ফলও পেয়েছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি পাঁচ যুবতী নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তাদের শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সাম্প্রতিক ভাইরাল হওয়া নাচের ভিডিওটি ‘পায়েল ডান্স গ্রুপ’ থেকে ১ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে হাজারো মানুষের কাছে। ভিডিওতে পাঁচ যুবতীকে একেবারে খোলা আকাশের নীচে প্রকৃতির মাঝেই বাউল গানে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে অভিজিৎ বসু ও দোলা রায়ের গাওয়া ‘আজ ফাগুনে আগুন লাগে’র তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল তাদের। এদিন সকলের দেখা মিলেছিল হলুদ শাড়িতে। আপাতত, তাদের সেই নাচের ভিডিও নেটনাগরিকদের একাংশের মাঝে ভাইরাল হতেই প্রশংসা কুড়িয়েছেন তারা। অবশ্য সেই ঝলক মিলবে কমেন্টবক্সেই।
কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…
সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…