ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI সহ এই ব্যাংকগুলিতে ফিক্স ডিপোজিটের উপরে পেয়ে যাবেন শক্তিশালী রিটার্ন, এক বছরের বিনিয়োগে ৭.৭৫ শতাংশ সুদ

আপনি যদি অদূর ভবিষ্যতে একটি ফিক্স ডিপোজিট একাউন্ট করতে চান তাহলে আপনার জন্য এই খবরটি অত্যন্ত দরকারি হতে চলেছে। দেশের সবথেকে বড় কয়েকটি বেসরকারি ব্যাংক এই মুহূর্তে ভারতের গ্রাহকদের এক বছরের ফিক্স ডিপোজিটে ৮% পর্যন্ত সুদ দিচ্ছে। এর মধ্যে সবার আগে নাম নিতে হবে ডিসিবি ব্যাংকের। এই ব্যাংকটি এক বছরের ফিক্স ডিপোজিট এর উপরে গ্রাহকদের ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। অন্যদিকে সিনিয়র সিটিজেন গ্রাহকদের ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এক বছরের বিনিয়োগের সর্বোচ্চ সুদ প্রদানকারী দশটি ব্যাংকের ফিক্স ডিপোজিট হাড় সম্পর্কে জেনে নিন বিস্তারিত ভাবে।

এই ব্যাংকে পেয়ে যাবেন ৭.৭৫ শতাংশ হারে সুদ

আপনি যদি একটি ফিক্স ডিপোজিট থেকে প্রচুর টাকা সুদ হিসেবে উপার্জন করতে চান তাহলে জানিয়ে রাখি তামিলনাড়ু মার্কেনটাইল ব্যাংক আপনার জন্য সবথেকে ভালো একটা বিকল্প হয়ে উঠতে পারে। এক বছরের ফিক্স ডিপোজিট এর উপরে এই ব্যাংকে বিনিয়োগ করলে আপনি পেয়ে যাবেন ৭.২৫ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন ৭.৭৫ শতাংশ হারে সুদ। এছাড়াও কানারা ব্যাঙ্ক তাদের সাধারণ গ্রাহকদের এক বছরের ফিক্স ডিপোজিট এর উপরে দিচ্ছে ৭ শতাংশ সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাচ্ছেন ৭.৫০ শতাংশ সুদ। কর্ণাটক ব্যাংক তার সাধারণ গ্রাহকদের এক বছরের ফিক্স ডিপোজিট এর উপরে দিচ্ছে ৭ শতাংশ সুদ। পাশাপাশি ফিক্স ডিপোজিটের উপরে সিনিয়র সিটিজেনদের দেওয়া হচ্ছে ৭.৪০ শতাংশ সুদ। ডয়েচে ব্যাংক তাদের সাধারণ গ্রাহকদের এক বছরের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৭% সুদ দিচ্ছে। পাশাপাশি সিনিয়র সিটিজেনদের সুদ দিচ্ছে একই হারে। অন্যদিকে আরবিএল ব্যাংক তাদের সাধারণ গ্রাহকদের ১ বছরের ফিক্স ডিপোজিট এর উপরে ৭ শতাংশ সুদ দিচ্ছে এবং সিনিয়র সিটিজেন গ্রাহকদের সুদ দিচ্ছে ৭.৫০ শতাংশ।

এসবিআই দিচ্ছে ৭ শতাংশের বেশি সুদ

আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু রয়েছে আপনার জন্য ভালো অফার। এই মুহূর্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সাধারণ গ্রাহকদের ৬.৮০ শতাংশ সুদ দিচ্ছে এক বছরের ফিক্স ডিপোজিট এর উপরে। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাচ্ছেন ৭.৩০ শতাংশ হারে সুদ। এর পাশাপাশি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সাধারণ গ্রাহকদের এক বছরের ফিক্স ডিপোজিট এর উপরে দিচ্ছে ৭% সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাচ্ছেন ৭.৫০ শতাংশ হারে সুদ। এছাড়াও ব্যাঙ্ক অফ বরোদা তাদের সাধারণ গ্রাহকদের ১ বছরের ফিক্স ডিপোজিট এর উপরে ৭% সুদ দিচ্ছে। এর পাশাপাশি সিনিয়র সিটিজেনরা পেয়ে যাচ্ছেন ৭.২৫ শতাংশ হারে সুদ।

Nirajana Nag

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026