ভারতের বেসরকারি খাতের সব থেকে বড় ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য একটা বড় ঘোষণা করেছে। এবারে ব্যাংক তাদের ফিক্স ডিপোজিটের সুদের হার পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ২৭ নভেম্বর ২০২৩ থেকে এই নতুন সুদের হার প্রযোজ্য হতে চলেছে এবং ইতিমধ্যেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এর ব্যাপারে একটা আপডেট দেওয়া হয়েছে। ফিক্সড ডিপোজিটে অকাল তোলার কোন সুবিধা না থাকলেও আপনারা কিন্তু অতিরিক্ত সুদের সুবিধা এবার থেকে পেয়ে যাবেন
অনাবাসী শ্রেণীর জন্যেও আমানতের অনুমতি রয়েছে। এনআরআই আমানতের জন্য সর্বোচ্চ মেয়াদ হলো এক বছর এবং মিডিয়া রিপোর্ট অনুসারে এখন এক বছর থেকে দুই বছরের মেয়াদ এইচডিএফসি ব্যাঙ্ক ৭.৪৫ শতাংশ করে সুদ দিচ্ছে। অন্যদিকে দুই বছর থেকে ১০ বছরের মেয়াদে এইচডিএফসি ব্যাঙ্ক ৭.২ শতাংশ করে রিটার্ন দিচ্ছে। এইচডিএফসি ব্যাঙ্ক এর ফিক্স ডিপোজিটের সুদের হারের তুলনা করলে এক বছর থেকে ১৫ মাসের মেয়াদের জন্য সুদের হার ৭.৪৫ শতাংশ, ১৫ মাস থেকে ২১ মাসের জন্য সুদের হার ৭.৪৫ শতাংশ। ২১ মাস থেকে দুই বছরের মেয়াদের জন্য সুদের হার ৭.৪৫ শতাংশ। অন্যদিকে দুই বছর থেকে দশ বছর পর্যন্ত মেয়াদে সুদের হার রয়েছে ৭.২ শতাংশ।
ফিক্স ডিপোজিটের কথা বলে মেয়াদ শেষ হবে যাওয়ার পর আমানতকারী এই অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। মেয়াদ শেষ হবার আগে কিন্তু সহজে এই অ্যাকাউন্ট বন্ধ করা যায় না। মেয়াদপূর্তির আগে আমানতকারীকে টাকা তোলার অনুমতি দেওয়া হয় না কোন ব্যাংক থেকেই। এক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক একই নিয়ম পালন করে থাকে। অকাল বন্ধ হওয়ার তারিখ পর্যন্ত আমানতের উপরে প্রদত্ত সুদ যুক্ত করে তারপরেই টাকা ফেরত দেওয়া হয় আমানতকারীকে। তবে মৃত্যুর দাবির ক্ষেত্রে ফিক্স ডিপোজিটে প্রদত্ত সুদ আমানতকারীকে দেওয়া হয়ে থাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…