ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এক বছরের FD তে সবথেকে বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, আজই বিনিয়োগ করুন – BANK FIXED DEPOSIT RATE

ভারতে বেশিরভাগ মানুষই নিজেদের টাকা বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিটের উপরে ভরসা করেন। এই ধরনের একাউন্ট আপনি যেকোনো ব্যাংকে খুব সহজে করতে পারেন। এই একাউন্টের সবথেকে বড় বিষয়টা হলো এখানে একদিকে যেমন আপনার টাকা একেবারে সেফ, তেমনি আপনি পাচ্ছেন বিশাল সুদ। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারীরা সুদের হার বৃদ্ধির কারণে বিগত কয়েক মাসে অনেক উপকৃত হয়েছেন। স্থায়ী আমানতের সুদের হার গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এমন অনেক ব্যাঙ্ক আছে যারা এফডিতে ৮ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। প্রবীণ নাগরিকরাও ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদের সুবিধা পাবেন। FD হল সবচেয়ে নিরাপদ বিনিয়োগের বিকল্পগুলির মধ্যে একটি, তাই আপনি এতে কোনো চিন্তা ছাড়াই অর্থ বিনিয়োগ করতে পারেন। আজ এই আর্টিকেলে আমরা আপনাকে দেশের সবথেকে বড় ব্যাঙ্কের FD রেট সম্পর্কে বলছি।

ICICI BANK

এই ব্যাঙ্ক তার FD স্কিমগুলিতে ৩.০০ শতাংশ থেকে ৭.১০ শতাংশের মধ্যে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত FD-এর জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশের মধ্যে সুদ পাচ্ছেন। সাধারণ গ্রাহকদের জন্য এক বছরের মধ্যে FD ম্যাচিওর হওয়ার সুদের হার ৬.৭০ শতাংশ।

HDFC BANK

HDFC ব্যাঙ্ক এক বছরের মধ্যে ফিক্সড ডিপোজিটের উপর ভাল সুদের হার অফার করছে। সাধারণ বিনিয়োগকারীরা এই আমানতে ৬.৬০ শতাংশ সুদ পাবেন এবং প্রবীণ নাগরিকরা ৭.১০ শতাংশ সুদের হার পাবেন। HDFC ব্যাঙ্ক তার FD-তে ৩ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

STATE BANK OF INDIA

সাধারণ গ্রাহকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) এফডি-তে ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। আর প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট অর্থাৎ ০.৫০ শতাংশের অতিরিক্ত সুদ পাবেন। এই ব্যাংকটি এখন সাধারণ গ্রাহকদের এক বছরের এফডিতে ৬.৮০ শতাংশ সুদ দিচ্ছে।

BANK OF BORODA

ব্যাঙ্ক অফ বরোদা ১৮১ থেকে ২১০ দিনের মেয়াদের FD-এর উপর ৪.৫ শতাংশ সুদ দেয়। অন্যদিকে, এক থেকে দুই বছরের মধ্যে পরিপক্ক এফডি-তে ৬.৭৫ শতাংশ সুদের হার অফার করে এই ব্যাংক। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের এক বছরের এফডিতে ৭.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026