আজকালকার দিনে ব্যাংক একাউন্ট সবাই কমবেশি ব্যবহার করেন। শুধু ব্যাংক একাউন্ট বললে কথাটা ভুল বলা হবে। বেশিরভাগ মানুষ এখন সেভিংস অ্যাকাউন্টের থেকে ফিক্সড ডিপোজিট করতে বেশি পছন্দ করেন। অনেকেই আছেন যারা এখন ফিক্সড ডিপোজিট করার দিকে ঝুঁকতে শুরু করেছেন। আর এর প্রধান কারণ হলো, ফিক্সড ডিপোজিট একাউন্টে সুদের পরিমাণ বেশি। তবে, সব ব্যাংকে কিন্তু এই অ্যাকাউন্টের উপরে আলাদা আলাদা সুদ দেওয়ার রীতি রয়েছে। সেই নিরিখে একবার অবশ্যই এই বিষয়টা জেনে নেওয়া উচিত, কোন ব্যাংকের অ্যাকাউন্টে সবথেকে বেশি সুদ মেলে। চলুন তাহলে সেটাই জেনে নেওয়া যাক।
এই তালিকায় প্রথম ব্যাংক হলো ICICI ব্যাঙ্ক। এই ব্যাংকে আপনার একাউন্ট থাকলে, ৭ থেকে ২৯ দিনের মেয়াদের অ্যাকাউন্টে দেওয়া হয় ৩ শতাংশ সুদ। ৩০ থেকে ৪৫ দিনের মেয়াদের একাউন্টে দেওয়া হয় ৩.৫ শতাংশ সুদ। ১ বছর ও ১৫ মাসের কম মেয়াদের অ্যাকাউন্টের খেতে সুদের যার ৬.৭ শতাংশ। ১৫ মাস থেকে ২ বছরের মধ্যে সুদের হার ৭.১ শতাংশ। অন্যদিকে, ২ থেকে ৫ বছরের মধ্যে অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার ৭ শতাংশ।
তালিকায় দ্বিতীয় ব্যাংক হলো HDFC ব্যাঙ্ক। এই ব্যাংক আগের ICICI ব্যাংকের মতোই ৭ থেকে ২৯ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৩ শতাংশ সুদ দেয়। ৩০ থেকে ৪৫ দিনের ডিপোজিটের ক্ষেত্রে দেয় ৩.৫ শতাংশ সুদ। তবে ১ বছর থেকে ১৫ মাসে মেয়াদের আমানতের ক্ষেত্রে সুদের হার ৬.৬ শতাংশ। অন্যদিকে, ১৫ মাস থেকে ২ বছরের মধ্যে সুদের হার ৭.১ শতাংশ। তবে ২ বছর ১ দিন থেকে একেবারে ১০ বছর পর্যন্ত সমস্ত মেয়াদের আমানতের ক্ষেত্রে এই ব্যাংকে সুদের হার ৭ শতাংশ।
সরকারি ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সবথেকে ভালো অপশন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংক ৭ থেকে ৪৫ দিনের মেয়াদের আমানতের ক্ষেত্রে সুদের হার দিয়ে থাকে ৩.৫ শতাংশ। বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ৪ শতাংশ হয়ে যায় ১ বছর থেকে ২ বছর পর্যন্ত বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৫ শতাংশ। তবে, সাধারণ লগ্নিকারীদের জন্য এই সুদের হার ৬.৮ শতাংশ। প্রবীণ নাগরিকরা ২ থেকে ৩ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে ৭.৫ শতাংশ হারে সুদ পেতে পারেন। সাধারণ মানুষ একই ফিক্সড একাউন্টে ৭ শতাংশ রিটার্ন পাবেন। ফলে আপনি যদি দীর্ঘ মেয়াদের অ্যাকাউন্ট করতে চান তাহলে এই তিনটি ব্যাংক আপনার জন্য সবথেকে ভালো বিনিয়োগের জায়গা হয়ে উঠতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…