ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Flat at kolkata: কসবা, কল্যাণী এবং ব্যারাকপুরে ১১ লক্ষ টাকায় ফ্ল্যাট দিচ্ছে KMDA, কিভাবে করবেন আবেদন?

সাধ্যের মধ্যে বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট আপনাকে দিচ্ছে কলকাতা মিউনিসিপাল ডেভেলপমেন্ট অথরিটি। KMDA কসবা, কল্যাণী, এবং ব্যারাকপুরে বেশকিছু ফ্লাট বিক্রি করার জন্য জারি করেছে বিজ্ঞপ্তি। কলকাতা মিউনিসিপাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মধ্যাহ্ন প্রকল্পের আওতায় এই ফ্ল্যাটগুলি উপভোক্তারা পেতে পারেন। এই ফ্ল্যাটের দাম মাত্র ১১ লক্ষ টাকা। কিন্তু কারা আবেদন করতে পারবেন এই মধ্যাহ্ন প্রকল্পে?

এই ফ্লাট নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু শর্ত রয়েছে। প্রথমত ফ্ল্যাট নেওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং তার কাছে প্যান কার্ড থাকতে হবে। কোন বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা রাখা হয়নি। NRI ব্যক্তিরা আবেদন করতে পারেন। তবে সেক্ষেত্রে কোন স্থানীয় ব্যক্তির নামে পাওয়ার অফ অ্যাটর্নি স্থানান্তর করতে হবে। সেই ব্যক্তি আবেদনকারীর হয়ে এই প্রক্রিয়াতে সহযোগিতা করতে পারবেন। তার পাশাপাশি যদি কসবা অঞ্চলে ফ্ল্যাট নিতে হয় তাহলে ইস্ট কলকাতা টাউনশিপ হাউজিং কোঅপারেটিভ এর সদস্য হতে হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যাহ্ন প্রকল্পে বাছাই করা একটি বেসরকারি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে এবং সংস্থার ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে ইচ্ছুক উপভোক্তাদের। ইতিমধ্যেই গত ১০ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। ৪ মার্চ পর্যন্ত নেওয়া হবে আবেদন। আবেদন পর্ব শেষ হলে লটারির মাধ্যমে ফ্ল্যাট বণ্টন করা হবে। আগামী ৪ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে সল্টলেক এবং কসবার নির্দিষ্ট বেসরকারি ব্যাংকের শাখায়। তারপরেই হবে লটারি।

কসবায় এক্রোপলিস মলের পাশে ২৭৪ নম্বর রাজরাঙ্গা গোল্ড পার্কে ৪৮টি ফ্ল্যাট তৈরি করেছে KMDA। এরমধ্যে ৩৩ টি 2-BHK ফ্ল্যাট। প্রতিটির আয়তন ৬৭৮ বর্গফুট। এর মূল্য ৩৩ লাখ ১৪ হাজার ৫৭২ টাকা। এই ফ্ল্যাট কেনার আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমা দিতে হবে এক লক্ষ টাকা। বাকি ফ্ল্যাট 1-BHK। এগুলির আয়তন যথাক্রমে ৩৮৮, ৩৮৩ এবং ৩৭০ বর্গফুট। এই ফ্ল্যাট পাওয়া যাবে ১৮ লাখ ৯৬ হাজার ৮৩৪ টাকা থেকে শুরু করে ১৮ লাখ ৮ হাজার ৮৩৮ টাকার মধ্যে। তিন ধরনের ফ্ল্যাট এর জন্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকা।

অন্যদিকে ব্যারাকপুর এবং কল্যাণীতে আরও সস্তা দামের মধ্যে ফ্ল্যাট দিচ্ছে KMDA। ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে ওয়ারলেস মোড়ের কাছে ৬৫০ বর্গফুটের ফ্ল্যাটের দাম রাখা হয়েছে ১৯ লাখ ৭৭ হাজার ৭ টাকা। এর জন্য আবেদনের সঙ্গে ৫০ হাজার টাকা জমা দিতে হবে। ৩৭৫ বর্গফুটের ফ্ল্যাটের মূল্য ১১ লাখ ৮১ টাকা। এই ফ্ল্যাট বুক করতে হলে আবেদনের সঙ্গে ৩০ হাজার টাকা অতিরিক্ত দিতে হবে। অন্যদিকে কল্যাণীতে 3-BHK ফ্ল্যাটের মূল্য রাখা হয়েছে ২৩ লাখ ৯৫ হাজার ৫৭৫ টাকা। কল্যাণী রেলওয়ে স্টেশনের সামনে পুরসভা এলাকার মধ্যে মোট ৬৫টি ফ্ল্যাট তৈরি করেছে KMDA।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026