ট্রেন চললেও কবে থেকে চলবে বিমান পরিষেবা? জানাল কেন্দ্র
করোনার সংক্রমণে গোটা দেশে চলছে তৃতীয় দফার লকডাউন। করোনার সংক্রমণ যত প্রকট হয়েছে ততই বেড়েছে লকডাউনের মেয়াদ। লকডাউনের জেরে বন্ধ রয়েছে সমস্ত গণ পরিবহন। গত ২৫শে মার্চ থেকে বন্ধ আছে আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় বিমান পরিষেবাও। বিমান সংস্থাগুলি তার ফলে প্রবল ক্ষতির মুখে পড়েছে। আর এর মাঝেই রবিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, সমস্ত দিক বিচার বিবেচনা করে আগামী ১৫ই মে-এর মধ্যে অন্তর্দেশীয় বিমান চলাচল পরিষেবা চালু হতে পারে।
আগামী একসপ্তাহের মধ্যে দেশের মধ্যে বিমান চলাচল পরিষেবা চালু করা হবে এমন ইঙ্গিত দেওয়ার পর হরদীপ সিং পুরি জানিয়েছেন, বিমান চালু করার আগে যে শহরগুলির মধ্যে বিমান চলাচল করবে সেখানে সংক্রমণের পরিসংখ্যান দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রিন জোনের মধ্যে বিমান পরিষেবা সচল করা যেতে পারে কিন্তু বেশিরভাগ শহরগুলি এখন রেড জোনের আওতায় রয়েছে। তাই বর্তমানে সেটিই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, দেশের বড় শহরগুলিকে বাদ রেখে অন্তর্দেশীয় বিমান চালু করা সম্ভব নয়। রেড জোনে যেসমস্ত শহর রয়েছে সেখানে বিমান পরিষেবা সচল করা হবে কিনা সে বিষয়টি এখনো আলোচনার স্তরে রয়েছে। পরবর্তী গাইডলাইন কি হবে সেবিষয়ে বিমান সংস্থাগুলিকে পরে জানিয়ে দেওয়া হবে কেন্দ্রের তরফে।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…