বর্তমান যুগে আট থেকে আশি সবার হাতেই ইন্টারনেট পরিষেবা এবং স্মার্টফোন চলে এসেছে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে শর্ট ভিডিও পোস্ট করা ট্রেন্ড হয়েছে। অনেকেই শর্ট ভিডিও পোস্ট করে রাতারাতি স্টার হয়ে যাচ্ছে এবং উপার্জনের পথ খুঁজে নিচ্ছে। অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে পোস্ট করে। সম্প্রতি এক বাঙালি কন্যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। সে তাঁর ইউটিউব চ্যানেলে নাচের ভিডিও পোস্ট করে লাইমলাইটে এসেছেন।
বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব ইত্যাদি। করোনা পরিস্থিতিতে গৃহবন্দি অবস্থায় সকলের সময় কাটানোর মাধ্যম এই সোশ্যাল মিডিয়া। আসলে দুনিয়া ডিজিটালাইজেশনের পথে চলতে শুরু করায় ব্যবহার কমেছে টিভি, রেডিও এবং সংবাদপত্রের। সেই জায়গায় বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া। স্মার্টফোনের স্ক্রিনে এক ক্লিক করলেই বিনোদনের বিস্তীর্ণ জগতে বিচরণ করতে পারে সকলেই। যেকোনো খবর থেকে শুরু করে কোনো নাচের বা গানের ভিডিও দেখতে হলে আমরা সকলেই প্রথমে ইউটিউব অ্যাপ খুলে থাকি।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, খোলা আকাশের নীচে সরষে ক্ষেতের মাঝে একটি বাংলা গান, ‘ও হে শ্যাম’ গানে অসম্ভব সুন্দর কায়দায় নৃত্য পরিবেশন করছেন এক কমবয়সী যুবতী। তাঁর পরনে রয়েছে ট্রেডিশনাল বাঙালি পোশাক। গানের তালে তালে তার অসম্ভব সুন্দর মুখের এক্সপ্রেশন মন জয় করেছে নেটিজেনদের। তাঁর নাচ দেখে বোঝা গেছে সে কোনো প্রফেশনাল ডান্সার। ভিডিওটি ইউটিউবে পোস্ট করার পর থেকেই নেটিজেনরা তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে।
জানা গিয়েছে ভাইরাল হওয়া ওই যুবতীর নাম মৌমিতা বিশ্বাস। সে তাঁর ইউটিউব চ্যানেল ‘ডান্সার স্টার মৌ’ চ্যানেলে প্রায় বিভিন্ন নাচের ভিডিও পোস্ট করে থাকেন। সম্প্রতি পোস্ট করা ওই ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইতিমধ্যেই ভিডিওটিকে ২৩ লাখের কাছাকাছি মানুষ দেখেছেন এবং ১১ হাজার মানুষ লাইক করেছেন। এছাড়া অগুনতি নেটিজেন ভিডিওতে কমেন্ট করে ওই যুবতীর সুন্দর নাচের প্রশংসা করেছেন। ইউটিউব খুললেই এখন চোখে পড়ছে মৌমিতার অসম্ভব সুন্দর নৃত্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…