নিউজ

শুধু লকডাউন নয়, করোনার হাত থেকে বাঁচতে মেনে চলুন আরও ৭টি নিয়ম

করোনা সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে দেশজুড়ে। ঘোষণা করা হয়েছে লকডাউন, ফলে গৃহবন্দী হয়ে রয়েছেন সাধারণ মানুষ। তবে শুধু লকডাউনই নয়, সংক্রমণ মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। আসুন জেনে নিই সেগুলি কি-

১. লকডাউন চলাকালীন অত্যাবশকীয় কিছু কারণে বাইরে যেতেই হচ্ছে। তাই বাড়ি ফিরে এসে জুতো ঘরের বাইরেই রাখুন।

২. যেসব জিনিস বাইরে থেকে আসে, যেমন- দুধের প্যাকেট, খবরের কাগজ ইত্যাদি জিনিসে হাত দেওয়ার পর ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

৩. যদি বাইরে থেকে কেউ আসে তবে ঘরের কোনও জিনিসে হাত দেওয়ার আগে তাকে হাত ধুয়ে নিতে বলুন।

৪. আপাতত বাইরে থেকে খাবার আনা বন্ধ করুন। কারণ, যেখান থেকে খাবার আনছেন সেখানকার পরিচ্ছন্নতা সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। শুধু তাই নয় সেখানকার কোনও ব্যাক্তির শরীরে এই ভাইরাস থাকলে তা সহজেই এসে যেতে পারে।

৫. ক্রমাগত গরম বেড়ে চলেছে। ফলে বাইরে বেরোলেই ঘাম হয়। তাই স্নান করে থাকলেও বাড়ি এসে আরেকবার গা ধুয়ে নেবেন।

৬. হাঁচি বা কাশি দেওয়ার পর থুতু ছিঁটে যেতে পারে টিভি, রিমোট এমনকি বিভিন্ন আসবাবপত্রে। তাই সেসব জিনিসে হাত দিলে হাত অবশ্যই ধুয়ে নেবেন।

৭. আমরা সচরাচর চোখে, মুখে নিজের অজান্তেই হাত দিয়ে ফেলি। তাই হাত সবসময় ধুয়ে রাখা উচিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026