নিউজ

Railway Ticket: ভুলে টিকিট ছাড়াই ট্রেন সফর, এই নিয়ম মানলে বেঁচে যাবেন বড় শাস্তির হাত থেকে

দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমকে জুড়েছে রেলপথ (Indian Railways)। ভারতীয় রেল পরিষেবা বিশ্বে যেমন সর্ববৃহৎ, তেমনি যথেষ্ট বিখ্যাতও বটে। প্রতিদিন কোটি কোটি মানুষ রেল পরিষেবার সুবিধা নিয়ে থাকেন। দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে ট্রেন সফরের খরচ এবং সময় কম হওয়ায় বহু মানুষই ভরসা করেন রেলের উপরে। তবে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে ট্রেনের টিকিটের খরচ কম হলেও ব্যস্ততার মাঝে অনেক সময় টিকিট কাটার কথা খেয়াল থাকে না। তারপর ধরা পড়লে হয় আরেক ভোগান্তি।

টিকিট না কেটে ট্রেন সফর করতে গিয়ে ধরা পড়লে বড়সড় বিপদ নাচে কপালে। মোটা টাকার জরিমানার পাশাপাশি জেলও হতে পারে বিনা টিকিটে সফর করা যাত্রীর। তবে ভয় পাওয়ার কারণ নেই। টিকিট কোনো কারণে কাটা না হলেও যদি রেলের এই নিয়মটি মানা হয়, তাহলে আর জরিমানা বা জেলের ভয় থাকবে না। কী সেই নিয়ম? বিস্তারিত ভাবে জানানো হল প্রতিবেদনে।

ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর তরফে ভারতীয় রেলওয়ের বিশেষ কিছু নিয়মের ব্যাপারে জানানো হয়েছে। সেখানেই জানানো হয়েছে কিছু বিশেষ নিয়মের ব্যাপারে যেগুলি মেনে চললে টিকিট কোনো কারণে না কাটা থাকলেও কোনো রকম সমস্যা বা শাস্তির মুখে পড়তে হবে না যাত্রীকে। কেউ যদি বিনা টিকিটে ট্রেনে উঠেও পড়েন, তাহলে ট্রেনের ভেতর থেকেই টিকিট সংগ্রহ করা যাবে। প্রথমেই টিকিট পরীক্ষকের কাছে গিয়ে বলতে হবে পরিস্থিতির কথা।

টিকিট পরীক্ষকের কাছে থাকা মেশিন থেকেই টিকিট দেওয়া যাবে। তবে এর জন্য টিকিটের দামের সঙ্গে অতিরিক্ত ২৫০ টাকা দিতে হবে জরিমানা। টিকিট পরীক্ষকের কাছে যে মেশিনটি থাকে তার সঙ্গে রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের সার্ভার যুক্ত থাকে। যাত্রী যখন কোনো টিকিট কাটেন তখন তা রেলের সার্ভারে বৈধ টিকিট হিসেবে ইস্যু হয়ে যায়। পাশাপাশি কোনো আসন ফাঁকা রয়েছে কিনা সেটাও এই মেশিনে দেখা যায়। কোনো যাত্রীর নাম ওয়েটিং লিস্টে থাকলে টিকিট পরীক্ষকের কাছে গিয়ে টিকিট দেখিয়ে কনফার্ম করে নেওয়া যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026