কলকাতাঃ আড়াই মাসে করোনার চিকিৎসায় থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের খাবারের বিল প্রায় দেড় কোটি টাকা। করোনায় প্রায় খেতে শুতে ভুলে গেছিলেন চিকিৎসকরা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। আর তার মাঝেই তাঁদের খাবারের জন্য কোভিড ফান্ড থেকে খরচের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার, আর সেই ২ মাস ২০ দিনে ওই খাবারের বিল এসেছে দেড় কোটি টাকা। কলকাতা মেডিক্যাল কলেজে খাবারের বিলের এই মোটা অঙ্কের টাকা দেখে অবাক খাস স্বাস্থ্য ভবনের কর্তারা।
জানা গিয়েছে যারা হাসপাতালে কাজ করতেন, শুধু তাদের জন্যই এই খাবার দেওয়ার কথা ছিলো, কিন্তু দেখা গিয়েছে যারা কর্মরত ছিলেন না তারাও এই খাবারে ভাগ বসিয়েছেন যার জেরে খাবার বেশি লেগেছে। যার ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে একশোর বেশি প্লেট সরবরাহ করা হবে না, আর প্রতি প্লেটের দাম রাখা হবে ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…