'এক দেশ, এক রেশন কার্ড' : রেশন ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন
এবার রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণের নির্দেশ দিল খাদ্য দপ্তর। এই কাজটি রেশন ডিলারদেরই করতে হবে বলে জানিয়েছে তারা। এর জন্য অবশ্য ডিলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে খাদ্য দপ্তর। আগামী ১৬ অক্টোবর থেকে মহকুমা ভিত্তিক এই প্রশক্ষিণ পর্ব শুরু হবে। যা চলতি মাসের শেষ অর্থাৎ অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত চলবে বলে জানা গেছে। কীভাবে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ করা যায়, মূলত তারই প্রশিক্ষণ দেওয়া হবে এই শিবিরে।
পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, খাদ্য সুরক্ষার অধীনে বর্তমান রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণের কাজ নভেম্বর মাসের মধ্যেই শেষ করা হবে বলে মনে করা হচ্ছে। নতুন গ্রাহকদের ক্ষেত্রে বিশেষ অভিযানের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে আধার সংযোগের কাজ শেষ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্প্রতি রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে খাদ্য দপ্তর। রেশন ডিলারদের কাছে ই-পাস মেশিনে গ্রাহকদের আঙুলের ছাপ ও আধার নম্বর নথিভূক্ত করতে বলা হয়েছে। পুজোর আগে রেশন ডিলারদের সঙ্গে এই নিয়ে বৈঠকে বসেন খাদ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…