জীবনযাপন

হাড় ক্ষয় প্রতিরোধ করতে নিয়মিত খান এই খাবারগুলি

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : প্রত্যেকটি মানুষের ৩০ বছর বয়সের পর থেকে হাড় ক্ষয় বা অস্টিওপরোসিস এর সমস্যা দেখা দেয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। হাড় ক্ষয়ের সমস্যা দেখা দিলে শরীর ধীরে ধীরে দুর্বল ও কর্মক্ষমহীন হতে শুরু করে। স্বাভাবিকভাবেই তাই এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তা নিয়ে কমবেশি সকলেই চিন্তিত। সাধারণত এই সমস্যায় সবাই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে থাকে। তবে চিকিৎসকের কাছে যাওয়ার আগে নিজেদের সচেতন থাকাটা বেশি জরুরী। এজন্য পুষ্টিবিদরা এমন কিছু খাদ্য উপাদান এর কথা জানিয়েছেন যা প্রথম থেকে হাড় ক্ষয় হওয়ার সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করবে। জেনে নিন কি কি সেই খাদ্য উপাদান-

১: হাড় ক্ষয় প্রতিরোধ করতে নিয়মিত দুধ খাওয়াটা জরুরী। দুধে থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করতে ও হাড় ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে।

২: হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ব্রকলি উন্নত মানের একটি খাদ্য উপাদান। ব্রকলিতে ভিটামিন কে’- এর পাশাপাশি রয়েছে উচ্চ মানের ক্যালসিয়াম যা হাড়ের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে উপকারী।

৩: কাঠবাদাম ক্যালসিয়ামের ভালো উৎস। নিয়মিত কাঠবাদাম খেলে এটি শরীরে ক্যালসিয়ামের চাহিদার ১৮ ভাগ পূরণ করে থাকে। কাঠবাদাম হাড় ক্ষয় প্রতিরোধ করতে উপকারী।

৪: কমলালেবুর মধ্যে রয়েছে হাড় মজবুত করার উপাদান ক্যালসিয়াম। নিয়মিত একটি কমলা লেবু খেলে এটি শরীরে ক্যালসিয়ামের চাহিদার ৬ ভাগ পূরণ করে থাকে।

৫: হাড়ের সুস্থতায় দই উপকারী একটি উপাদান। ভিটামিন ডি’ ও ক্যালসিয়াম শরীরে ক্যালসিয়ামের চাহিদা অধিকাংশই পূরণ করতে সক্ষম।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026