খেলা

করোনার ছোবল, প্রাণ গেল স্পেনের ফুটবল কোচের

করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ দাপট বাড়াচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যে জাঁকিয়ে বসেছে করোনা সংক্রমণের ফলে সৃষ্ট কোভিড ১৯। দিন দিন বেড়ে চলেছে মৃতের সংখ্যা। সেই তালিকায় এবার নবতম সংযোজন স্পেনের তরুণ ফুটবল কোচ। ২১ বছর বয়সি ফ্রান্সিসকো গার্সিয়া স্পেনের মালিগায় আতলেতিকো পোর্তাদা আলতা ক্লাবের ছোটদের কোচ ছিলেন। স্থানীয় সময় রবিবার দুপুর নাগাদ মৃত্যু হয় তাঁর। করোনার পাশাপাশি তিনি লিউকোমিয়াতেও ভুগছিলেন বলে জানা গেছে।

তরুণ ফুটবল কোচের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালিগায়। তাঁর ক্লাব আতলেতিকো পোর্তাদা আলতা-র পক্ষ থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছে। পরিবারকে সমবেদনা জানিয়ে সেই শোক বার্তায় নিজেদের প্রয়াত কোচের প্রতি তীব্র ভালোবাসা প্রকাশ পেয়েছে। রয়েছে ‘ভালো থাকার’ করুণ আর্তিও। শোকবার্তায় লেখা হয়েছে, ‘প্রয়াত কোচকে শ্রদ্ধা। ছোটদের মধ্যে ফুটবলের প্রসারে আপনার অবদান অনস্বীকার্য। আপনাকে ছাড়া আমরা কিভাবে এগিয়ে যাব? শান্তিতে থেকো।’

আরও পড়ুন : HIV-র ওষুধ ব্যবহার করে সেরে উঠেছেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী

বেশ কিছু দিন আগে করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই তরুণ কোচ। একইসঙ্গে তাঁর শরীরে বাসা বেঁধেছিল লিউকোমিয়াও। এই নিয়ে মালিগায় করোনা সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল ৫। ইতিমধ্যে স্পেনে মৃতের সংখ্যা ২৯৭ জন। ইতিমধ্যে স্পেন সরকার দেশ জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026