নয়াদিল্লি: কথা ছিল গতকাল, শুক্রবার (Friday) রাতেই দু’দিনের বঙ্গসফরে (Bengal Visit)আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু এদিন বিকেলে রাজধানী দিল্লির (Delhi) ইজরায়েলি দূতাবাসে (Israel Embassy) সামনে ভয়াবহ বিস্ফোরণ সব হিসাব ওলট পালট করে দেয়। শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় অমিত শাহের বঙ্গসফর।
শুক্রবার রাতেই কলকাতায় আসার কথা ছিল শাহের। শনি ও রবিবার ছিল ঠাসা কর্মসূচি। কিন্তু শুক্রবার বিকেলে দিল্লির ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনার পর থেকেই গোটা উত্তর ভারত জুড়ে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়। এই হামলাকে জঙ্গি হামলা বলে দাবি করে ইজারায়েল। বিজয় চক থেকে ২ কিলোমিটারেরও কম দূরত্বে এই বিস্ফোরণ ঘটেছে। যেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারের অন্য সদস্যরা বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফলে এই বিস্ফোরণকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রক।
ঘটনাস্থলে এনসিজি এবং এনআইএ তদন্তে হাজির হয়। কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও ময়দানে নামেন। এমন পরিস্থিতির সাধারণ কার্যপ্রণালী মেনে দিল্লি বিমানবন্দর-সহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। হাই অ্যালার্ট জারি হয়েছে মুম্বই ও উত্তপ্রদেশ জুড়ে। রাজধানীর এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি ছাড়তে চাইছেন না। দিল্লি বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যে তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন। তলব করেন রিপোর্ট। শেষপর্যন্ত বঙ্গসফর বাতিল করার সিদ্ধান্ত নেন শাহ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…