নিউজ

হাইকোর্টের ইতিহাসে প্রথমবার, রবিবারেও বসছে বেঞ্চ

অরূপ মাহাত: বিকাশ ভবনের সামনে আন্দোলন করতে পারবেন কিনা সেই নিয়ে হাইকোর্টে ঘটতে চলেছে নজিরবিহীন ঘটনা। কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই প্রথম রবিবারও বসছে বেঞ্চ। প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দকে নিয়ে রবিবার বিশেষ বেঞ্চ বসবে সকাল ১১ টায়।

পার্শ্বশিক্ষকদের আন্দোলন নিয়ে রাজ্যের আপত্তি থাকায় বিকাশ ভবনের সামনে জমায়েতের অনুমতি দেয়নি পুলিশ। এই নিয়ে পার্শ্বশিক্ষকদের সংগঠন আদালতের দ্বারস্থ হলে বিচারপতি দেবাংশু বসাক আজ এক রায়ে বলেন, বিকাশ ভবনের সামনে জমায়েত করতে পারবে পার্শ্বশিক্ষকরা। এরপরই তড়িঘড়ি প্রধান বিচারপতির কাছে এই রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন জানায় রাজ্য।

আরও পড়ুন : গান্ধী পরিবারের জন্য এসপিজি নিরাপত্তা বাতিল করার পথে কেন্দ্র, চালু হবে সিআরপিএফ নিরাপত্তা

তাদের দাবি, বিকাশ ভবনের সামনে জমায়েত করলে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই রবিবার বিশেষ বেঞ্চ বসিয়ে এই মামলার জরুরিভিত্তিতে শুনানি হোক। যাতে সোমবারের এই আন্দোলন আটকানো যায়। রাজ্যের দাবিকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবিবার বিশেষ বেঞ্চ বসিয়ে পার্শ্বশিক্ষকদের আন্দোলন সংক্রান্ত এই মামলার শুনানির নির্দেশ দেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026