সুশান্ত কেসে সিবিআই ও ইডি-র পাশাপাশি যখন এনসিবি যোগ হল, অর্থাৎ মাদক এঙ্গেল উঠে আসতেই বলিউডের কুইন কঙ্গনাই একমাত্র সরব হয়েছিলেন। এমনকি নিজের জীবনের অন্ধকার দিকের কথাও তুলে ধরেছিলেন অভিনেত্রী। বারংবার জানিয়েছিলেন বলিউডের সঙ্গে মাদকের সংযোগের কথা। বলিউড ও নিষিদ্ধ মাদক যে একই পথের পথিক তা তিনি স্পষ্ট করে জানান। সরাসরি কয়েকজন অভিনেতা ও প্রযোজকের নাম নিয়ে জানিয়েছিলেন এঁদের রক্ত পরীক্ষা করা হোক। কিন্তু এরপরেও বলিউড চুপ। অথচ কঙ্গনার কাছে ফোনে বিভিন্ন হুমকি আসতে শুরু করে। তাতেও দমে যাননি এই অভিনেত্রী।
মুম্বাই পুলিশের ব্যর্থতা, অসহযোগিতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী। ঠিক এখানেই মহারাষ্ট্র সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে যান অভিনেত্রী। শিবসেনার একের পর এক হুঙ্কারকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাইয়ে পা রাখেন কঙ্গনা। কিন্তু এসে দেখেন তাঁর স্বপ্নের স্টুডিও যা তিনি তিলে তিলে তৈরি করেছেন তা হটাত অবৈধ বলে ভেঙ্গে তছনছ করে দেয় বিএমসি। যদিও বোম্বে হাই কোর্টের আদেশ অনুসারে এই তছনছ করার প্রক্রিয়া বন্ধ হয়। কিন্তু এখনও বেশীরভাগ সেলেব মুখে কুলুপ এঁটেছেন। তবে পাশে রয়েছেন হাতে গোনা কয়েকজন বি টাউনের সেলেব। চলুন দেখে নিই তাঁদের প্রতিক্রিয়া একের পর এক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…