বলিউড

Drug Case: ভুয়ো এনসিবি আধিকারিকদের ভয়ে আত্মঘাতী এক অভিনেত্রী! ক্ষোভ প্রকাশ মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিকের

চলতি মাসের ২০’শে ডিসেম্বর বলিউডের এক অভিনেত্রী নিজের বন্ধুদের সাথে হুক্কা পার্লারে সময় কাটাচ্ছিলেন। সেই সময় ওই হুক্কা পার্লারে দুই ব্যক্তি ঐ অভিনেত্রীর কাছে আসেন এবং নিজেদের এনসিবির আধিকারিক হিসেবে পরিচয় দেন। এরপরেই তাকে নানাভাবে হুমকি দেওয়া শুরু করেন ঐ দুই ব্যক্তি। কার নামে মাদক মামলা করার ভয়ও দেখানো হয়। এমনকি মামলা এড়ানোর জন্য ঐ বলিউড অভিনেত্রীর কাছ থেকে ৪০ লক্ষ টাকা চেয়ে বসেন তারা। এরপরে ক্রমাগত ঐ দুই ব্যক্তির কাছ থেকে হুমকি পেতে পেতে আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী।

জানা যায়, প্রথমে মাদক মামলা এড়ানোর জন্য ৪০ লক্ষ্য টাকা চাওয়া হলেও পরবর্তীকালে সেটা কমতে কমতে ২০ লাখে এসে পৌঁছায়। বর্তমানে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রমাগত ঐ দুই ভুয়ো এনসিবি আধিকারিকের কাছ থেকে হুমকি পেতে পেতে শেষপর্যন্ত আর কোন রাস্তা খুঁজে না পেয়ে অভিনেত্রী আত্মহত্যার পথ বেছে নেন।

অভিনেত্রী কাছে যে দুই ব্যক্তি ভুয়ো এনসিবি আধিকারিক সেজে এসেছিলেন তাদের গ্রেফতার করা হয়েছে। ঐ দুই অভিযুক্তের নাম সূরাজ পারদেশাই ও প্রবীণ ভালিম্ব। এই দুই ব্যক্তির সাথে আরও বেশ কয়েকজন এই ঘটনায় জড়িয়ে থাকতে পারে বলেই সন্দেহ পুলিশের। বর্তমানে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করার পর তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১৭০, ৪২০, ৩৮৪, ৩৮৮, ৩৮৯, ৫০৬ ও ১২০ বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক এনসিবির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তার মতে, এনসিবি প্রাইভেট আর্মি তৈরি করে সাধারণ নিরপরাধ মানুষদের রক্ষা করার বদলে তাদের হেনস্তা করছেন। যার ফল এই ঘটনা।

বর্তমানে পুলিশ এই অভিনেত্রীর মৃত্যুর পর তদন্ত চালাচ্ছেন। কেন অভিযুক্তরা তাকেই টার্গেট করলেন? ক্রমাগত অভিনেত্রীকে হুমকি দেওয়ার কারণই বা কি ছিল? এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত চালাচ্ছে পুলিশ। অভিনেত্রীর বন্ধু-বান্ধবদেরও জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আটক করেছে। পুলিশের অনুমান, এই ঘটনায় সম্ভবত আরো বেশ কয়েকজন গ্রেফতার হতে পারে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026