আগামী ৪৮ ঘন্টা প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে বিহারে। একথা জানানো হয়েছে পাটনার মৌসম ভবনের তরফে। ইতিমধ্যেই ঝড়, বৃষ্টির সাথে বজ্রপাতে বিহার এবং উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এর মধ্যেই আগামী ২ দিন বিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিলো পাটনা মৌসম ভবন।
বিহারের ১৮ টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে বিহারে। সাধারণ মানুষকে ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। পাটনা মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার পর্যন্ত বিহারের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। তারপর থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমবে।
রবিবারের পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করবে। ২৯শে জুন থেকে বর্ষার তীব্রতা কমবে বলে জানিয়েছে পাটনা মৌসম ভবন। গত বৃহস্পতিবার তীব্র বৃষ্টি এবং বজ্রপাতে বিহার এবং উত্তরপ্রদেশে ৮৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও বহু মানুষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…