এই প্রথমবার নয় যে, বলিউডের কোন গানের সাথে ডান্স করেছেন বিদেশীরা। ইতিপূর্বে এমন একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে, যেখানে বলিউডের জনপ্রিয় গানের তালে নাচতে দেখা গেছে তারকা সেলিব্রেটিদেরও। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে তা দেখলে গর্ববোধ করবেন আপনিও। কারণ, বিদেশি ডান্স স্টেজে বলিউডের জনপ্রিয় গানে নাচতে দেখা গেছে এক ঝাঁক তরুনীদের।
সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতার কারণে মূলত প্রতি মুহূর্তের ঘটনা ভাইরাল হচ্ছে নেটপাড়ায়। পৃথিবীতে যে কোন প্রান্তের ক্ষুদ্র ঘটনাও আজকের দিনে বাড়িতে বসে পাওয়া যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। আর এই ইন্টারনেটের মাধ্যমে বিগত কয়েক বছরে সাধারণ মানুষ হয়ে উঠেছেন অসাধারণ। নিজেদের কর্মকান্ডের মাধ্যমে হয়ে উঠেছেন সেলিব্রেটি।
বিগত এক দশক আগে সংবাদ শিরোনামে জায়গা পাওয়া কোন সাধারণ মানুষের জন্য ছিল দুঃস্বপ্ন। কারণ হাতে গোনা কয়েকজন বলিউড কিংবা টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সীমাবদ্ধ ছিল সোশ্যাল মিডিয়া। তবে ইন্টারনেটের প্রাচুর্যতা সেই অভাব পূরণ করেছে অনেকটাই। বর্তমানে প্রতিভা থাকলে প্রত্যন্ত গ্রাম হোক কিংবা শহর প্রত্যেকেই স্থান পেতে পারেন সংবাদ শিরোনামে।
সম্প্রতি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হচ্ছে সেটি বছর দশেক আগে শেয়ার করা হয়েছিল ইউটিউবে। যেখানে রাশিয়ার একটি বিনোদন মঞ্চে একঝাঁক তরুণীকে মনমুগ্ধকর পারফরমেন্স করতে দেখা গেছে। জানলে অবাক হবেন, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ১.৫ কোটি মানুষ উপভোগ করেছেন। ভিডিওটি দেখার পর অনেকেই মনে করছেন, বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের চেয়েও মনমুগ্ধকর পারফরমেন্স বলে মনে করছেন ওই তরুণীরা।
কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…
পড়ুয়াদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নতুন নির্দেশিকা…
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা…
শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…
দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…
ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…