খেলা

সিডনি টেস্ট এর আগে হলো ভারতীয় দলের কোভিড টেস্ট, দেখে নিন রিপোর্ট

ভারতীয় দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে যেখানে তারা ৪টি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। এখনো পর্যন্ত দুটি ম্যাচ খেলা হয়েছে এবং ভারত এবং অস্ট্রেলিয়া দুজনেই একটি একটি করে টেস্ট জিতেছে। ফলে দু’জনের জয়ের সম্ভাবনা বর্তমানে একেবারে সমান। তৃতীয় টেস্ট খেলা হবে সিডনির মাঠে। আর সেখানে যাবার আগে ভারতীয় দলের সমস্ত খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতীয় দলের সমস্ত খেলোয়াড় আর দলের সমস্ত সহযোগী স্টাফদের করোনা টেস্ট করা হয়েছে। বিসিসিআইয়ের বয়ানে জানা গেছে, খেলোয়াড় আর স্টাফ সকলেই করোনা নেগেটিভ রয়েছেন। বয়ানে লেখা ছিল, ” ৩ জানুয়ারি ২০২১ সালে ভারতীয় ক্রিকেট দলের সমস্ত খেলোয়াড় এবং সাপোটিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছে। সকলে রিপোর্ট নেগেটিভ এসেছে।”

সম্প্রতি রোহিত শর্মা ( Rohit Sharma ) সহ পাঁচ জন খেলোয়াড়ের একটি রেস্তোরাঁয় খাবার ভিডিও সামনে আসে। তারপর পাঁচজনকে আলাদা আলাদা করে দেওয়া হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া তরফে তদন্ত শুরু করা হয়েছে। তারা ঘোষণা করেছিল বিসিসিআইয়ের সঙ্গে মিলে তারা একসাথে তদন্ত করবেন, খেলোয়াড়রা সিরিজের জন্য তৈরি জৈব সুরক্ষার বলয় ভেঙেছেন কিনা। কিন্তু, সব ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এই টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলা হবে সিডনিতে। আপাতত দুটি দল একটি একটি করে ম্যাচ জিতেছে। সিরিজ বর্তমানে সমতায় আছে, তবে যে দল এই ম্যাচ হারবে তার পক্ষে সিরিজ জেতার বেশ মুশকিল হয়ে যাবে। তারা খুব বেশি হলে চতুর্থ টেস্ট জিতে সিরিজ সমতা আনতে পারে। সেই ক্ষেত্রে টেস্ট সিরিজ কারো হাতে আসবে না। তবে ভারতীয় দলের পক্ষে ভালো খবর, রোহিত শর্মা এবারে প্রথম একাদশ এর অংশ হতে পারেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026