বিনোদন

ভোপালকে ভুলে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন ‘রানী রাসমণি’- প্রিয় নাতবৌ প্রসন্নময়ী, নিজের মুখেই জানালেন সেই কথা

‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকে প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য। নেগেটিভ দিয়ে শুরু হলেও এখম তাঁকে পজিটিভ চরিত্রে দেখা গিয়েছে। এরপর ‘শুভদৃষ্টি’তেও পার্শ্বচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এখন ‘রাণী রাসমণি’র ধারাবাহিকে প্রসন্নের ভূমিকায় আছেন তিনি। নেগেটিভ রোল হোক কিংবা সাদাসিদা সাধারণ গৃহিনীর চরিত্র, প্রতিটি চরিত্রে সাবলীল ভাবে অভিনয় করেন অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি চুটিয়ে ফটোশ্যুট করেন অভিনেত্রী। করুণাময়ী রাসমনি ধারাবাহিকে অভিনেত্রীকে সাদাসিধা সাজে দেখা গেলেও আসলে অত সাদাসিধা নন বরং বোল্ড রুপে ধরা দেন অভিনেত্রী। এই মুহূর্তে তিনি নিজের সোশ্যাল মিডিয়ার পেজে যথেষ্ট সক্রিয়। প্রায়ই তাঁকে ইন্সটাগ্রাম রিল বা ছবি শেয়ার করতে দেখা যায়। কিন্তু সম্প্রতি তাঁকে বিয়ের পোশাকে দেখে গেল।

অভিনেত্রী চুটিয়ে প্রেম করছেন তা তাঁর ইন্সটাগ্রাম পেজ খুললেই বোঝা যায়। তাহলে কি নেটিজেনদের ফাঁকি দিয়ে নিজের প্রেমিকের সাথে চুপি চুপি বিয়ে করে নিলেন সোমাশ্রী। না অভিনেত্রী এখনই নিজের মনের মানুষের সাথে বিয়ে করে ঘর৷ বাঁধেননি। বরং তিনি নিজের অভিনয়ের কাজে মন দিয়েছেন।

তিনি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে কনে বৌয়ের সাজে এলেও তা পুরোপুরি অভিনয়ের জন্য। অভিনেত্রীকে খুব শীঘ্রই অন্য চরিত্রে অভিনয় করবেন। তিনি খুব শীঘ্রই আকাশ আট চ্যানেলে নতুন ধারাবাহিক ‘ইকির মিকির’ এ লিড চরিত্রে অভিনয় করছেন। আর এই ধারাবাহিক খুব শীঘ্রই সম্প্রচার হবে। এই ধারাবাহিকে অভিনেত্রীকে বিবাহ পর্বের শুটিংয়ে কনের সাজে দেখা গেছে। তব্র শাড়ি পড়ে নয়, হট প্যান্ট আর গোলাপি ক্রপ টপ মাথায় মুকুট আর গলায় মালা পড়ে। এই ধারাবাহিকে অভিনেত্রীকে বেশ দুষ্টু মিষ্টি চরিত্রে দেখা যাবে। আপাতত সেই ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়াতে।

এখন তিনি বিয়ে না করলেও তিনি মন দিয়ে প্রেম করছেন। অবশ্য তিনি কেন এখন বিয়ে করছেননা তাও জানিয়েছেন। আসল করোনা পরিস্থিতির জন্য এখনই বিয়ে করছেননা। তবে সোমাশ্রী জানিয়েছেন, আগামী বছর করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তিনি নিজের মনের মানুষের সাথে সাতপাকে বাঁধা পড়বেন। তবে আগামী বছরে কোন মাসে বিয়ে করবেন তা জানা যায়নি। এখন তিনি নিজের নতুন ধারাবাহিকে ফোকাস রাখছেন। অভিনেত্রীর নতুন সফরে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক নেটবাসীরা।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026