খেলা

ইস্টবেঙ্গলের দুর্দশা দেখে হতাশাগ্রস্থ জনি অ্যাকোস্টা, ক্ষোভে ফুঁসছেন ব্রাজিলের ডগলাস

বাংলার ফুটবলের কথা উঠলেই প্রধান দু’দলের কথা অনায়াসে ফুটবলার থেকে ফুটবলপ্রেমী সকলের মুখে চলে আসে। প্রথম দল মোহনবাগান, দ্বিতীয় দল ইস্টবেঙ্গল। চির ঐতিহাসিক এই দুই দলের খেলা যে টুর্নামেন্টেই থাকুক না কেন, শুধু দেশ নয়, বিদেশের তাবড় তাবড় ফুটবল তারকারাও এদের ম্যাচ দেখার জন্য টেলিভিশনের পর্দায় চোখ রাখেন। সম্প্রতি এবারের আইএসএলে বাংলার প্রধান দুই দল খেলার সুযোগ পেয়েছে। যদিও মোহনবাগান জোট বেঁধেছে এটিকের সঙ্গে, তবুও ইস্টবেঙ্গল একাই লড়ছে। স্পনসর সমস্যা মিটিয়ে আইএসএল শুরু হওয়ার দু-তিন সপ্তাহ আগে খেলার ছাড়পত্র পায় মশাল বাহিনী। কিন্তু হাতে কম সময়ে ছিল বলেই কি পাঁচ ম্যাচ শেষেও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। নতুন স্পনসর নিয়ে খেলতে নামলেও খেলার মধ্যে নতুনত্ব তো দূরে থাক, পুরনো ছকটাও কেউ খুঁজে পাচ্ছে না। এমনকি ইস্টবেঙ্গলের করুণ অবস্থা দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন দলের প্রাক্তনরা। ব্রাজিল হোক বা কোস্টারিকা। আইএসএলে লাল-হলুদের দুর্দশা ছুঁয়ে গেছে ডগলাস দ‍্য সিলভা থেকে হালফিলের বিশ্বকাপার জনি অ্যাকোস্টাকে।

সপ্তম আইএসএলে একের পর এক ম্যাচে ইস্টবেঙ্গলকে হারতে দেখে কার্যত হতাশাগ্রস্থ অ্যাকোস্টা। তিনি বলেই ফেললেন, ‘আমি তৈরি আবারও লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নেমে পড়তে। ক্লাব শুধু একবার ডাকুক। এর আগেও তো ডেকেছে। ক্লাবের স্বার্থে কলকাতা উড়ে গিয়ে দলের জন্য উজাড় করে দিয়েছি। আবারও ডাকলে আবারও ছুটে যাব।’ অন্যদিকে, হতাশার পাশাপাশি কিছুটা হলেও ক্ষোভে ফুঁসছেন ডগলাস। তিনি বলেন, ‘এই বয়সেও মাঠে নেমে পড়লে এদের থেকে খারাপ খেলব না। লাল-হলুদ জার্সির রং আমাকে এখনও আবেগতাড়িত করে। দলটা আরও গুছিয়ে নেওয়া গেল না? একজনও ম‍্যাচ ফিট নয়। ক্লাবকে ৩ জন ফুটবলারের বায়োডাটা পাঠিয়েছিলাম। ক্লাব নিল না। নিলে আজকের এই দিনটা দেখতে হতো না।’ এভাবেই নিজের মনের ক্ষোভ প্রকাশ করেছেন ডগলাস।

প্রসঙ্গত, আগামী রবিবার ইস্টবেঙ্গলের ছয় নম্বর ম্যাচ। বিপক্ষ দল কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স। সচিনের দলও পাঁচ ম্যাচ খেলে একটা ম্যাচ এখনও পর্যন্ত জিততে পারেনি। এরকম দুর্বলদের বিরুদ্ধেও কি হতশ্রী পারফরম্যান্স করবে ফাউলারের ছেলেরা? নাকি ঘুরে দাঁড়িয়ে জয়ের সরণিতে ফিরে আসবে? রবিবাসরীয় ম্যাচে কী হয়, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026