খেলা

বিশ্বকাপের জন্য ভারতীয় দল বেছে নিলেন গৌতম গম্ভীর, দেখে নিন কারা জায়গা পেলেন শক্তিশালী স্কোয়াডে?

চলতি এশিয়া কাপের মেগা আসর শেষ হতে না হতেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন একদিনের বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। বিশেষত আসন্ন বিশ্বকাপে কারা ভারতের শক্তিশালী স্কোয়াডে জায়গা পাবেন, সেই প্রশ্ন এখন ক্রিকেট পাড়ায়। এদিকে, এশিয়া কাপের ময়দানে নিজের পছন্দের সেরা স্কোয়াড বেছে নিলেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, গৌতম গম্ভীরের নজরে ভারতের সেরা স্কোয়াড কি হতে চলেছে?

ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর আসন্ন ওডিআই বিশ্বকাপ উপলক্ষে যে শক্তিশালী স্কোয়াড বেছে নিয়েছেন, তাতে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে জায়গা দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমান গিলকে। তাছাড়া টপ অর্ডারে বিরাট কোহলি এবং কে এল রাহুলকে রেখেছেন গৌতম গম্ভীর। উইকেট রক্ষক ঈশান কিষানের সাথে হাই-হিটার হিসেবে দলে জায়গা পেয়েছেন সূর্য কুমার যাদব।

পাশাপাশি, অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার পাশাপাশি ওয়াশিংটন সুন্দরকে জায়গা দিয়েছেন তিনি। তাছাড়া স্পিনার হিসেবে উইকেট টেকার কুলদীপ যাদবকে পছন্দের তালিকায় রেখেছেন গৌতম গম্ভীর। শুধু তাই নয়, পেস বোলার হিসেবে মোহম্মদ সিরাজ জসপ্রীত বুমরাহ এবং মোহম্মদ সামিকে পছন্দ করেছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার।

গম্ভীরের বিশ্বকাপের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিশন, অক্ষর পটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং মোহম্মদ সামি।

Kriti Lekha Shome

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026