নিউজ

BIG BREAKING: গ্রেফতার পাক প্রধানমন্ত্রী! কোর্ট চত্ত্বরে বিক্ষোভ দলীয় সমর্থকদের

চৌধুরী সুগার মিল মামলায় গ্রেপ্তার করা হলো প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)-এর বিশেষ দল গতকাল, শুক্রবার কোট লাজপত জেল থেকে পাকিস্তান মুসলিম লীগের এই নেতাকে গ্রেপ্তার করে। আজই তাঁকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে ন্যাব আধিকারিকরা।

এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাকিস্তান জুড়ে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আদালতে তোলার কথা চাউর হতেই আদালত চত্ত্বরে দলীয় সমর্থকদের ভিড় বাড়তে থাকে। এই ঘটনার প্রতিবাদে পাকিস্তান মুসলিম লীগের পক্ষ থেকে আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ন্যাব নওয়াজ শরিফকে ১৫ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানালেও শরিফের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল এই মামলায় কোনও ভাবেই জড়িত নন।

তবে, পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, ৪ অক্টোবর ২০১৯-এ নওয়াজ শরিফকে গ্রেপ্তারের জন্য ন্যাবের চেয়ারম্যান জাভেদ ইকবাল স্বয়ং নির্দেশিকা জারি করেছিলেন। চৌধুরী সুগার মিলের শেয়ার অন্যায্য ভাবে বিক্রি করার অভিযোগ রয়েছে নওয়াজ শরিফের বিরুদ্ধে। এই একই মামলায় গত আগস্ট মাস থেকে জেলবন্দি রয়েছেন নওয়াজ কন্যা মারিয়াম। এছাড়া, তাঁর ভাইপো ইউসুফ আব্বাসেরও নাম জড়িয়েছে এই মামলায়।

Anirban Kundu

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026