খেলা

Indian cricketer: ৬০টি কোম্পানির সাথে কোটি কোটি টাকার প্রতারণা! গ্রেপ্তার হলেন ভারতীয় ক্রিকেটার

সোশ্যাল মিডিয়ার যুগে ‘প্রতারণা’ ঘটনাটি যেন একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সামান্য একটি OTP শেয়ার করার কারণে কেউ হারাচ্ছেন লক্ষাধিক টাকা আবার কেউ বা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। সাধারণ মানুষদের পাশাপাশি অভিনেত্রী থেকে শুরু করে তারকা খেলোয়াড়রাও এই তালিকা থেকে বাদ পড়ছেন না। এই তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের। বছর খানেক আগে তিনিও প্রায় কোটি টাকার প্রতারণার শিকার হয়েছিলেন।

তবে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে তা জানলে আপনি চমকে উঠবেন। এবার কোন ক্রিকেটার প্রতারণার ফাঁদে পড়েননি বরং ভারতীয় এক ক্রিকেটার প্রায় ৬০টি কোম্পানির কাছ থেকে ৩ কোটি টাকা প্রতারণা করেছেন। শুনতে আশ্চর্য লাগছে? নিজেকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির PA বলে প্রতারণা করতেন এই ভারতীয় ক্রিকেটার।

এতক্ষণ আমরা যে ভারতীয় ক্রিকেটারের কথা বলছি তিনি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলেও যুক্ত রয়েছেন। তাছাড়া অন্ধপ্রদেশের হয়ে তিনি রঞ্জি ট্রফিও খেলে থাকেন। এতক্ষণ আমরা যে ক্রিকেটার সম্পর্কে আপনাদের জানিয়েছি তিনি আর কেউ নন বরণ, ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে অন্যতম সেরা ক্রিকেটার নাগরাজ বুদুমুরু। ২৮ বছর বয়সে এই ক্রিকেটার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

জানা গিয়েছে, ৩ কোটি টাকা প্রতারণা করার ফলে এই খেলোয়াড়কে গ্রেফতার করেছে মুম্বাই সাইবার সেল। পুলিশি তল্লাশির সময় নাগরাজ বুদুমুরুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৭ লক্ষ টাকা পাওয়া গেছে বলে জানানো হয়েছে। জানলে অবাক হবেন, নাগরাজের বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে থানা এবং পুলিশ এখন প্রতিটি মামলা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। সাইবার ক্রাইমের DCP ডাঃ বালসিংহ রাজপুত এদিন জানিয়েছেন, খুব শীঘ্রই ভারতীয় এই ক্রিকেটারের সমস্ত প্রতারণার জাল ছিন্ন করবে পুলিশ এবং যথাযথ শাস্তির ব্যবস্থাও করা হবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026