ভারত : করোনা আবহে দেশে কড়া লকডাউন চলার ফলে গত কয়েক মাসে অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছিলো। হিসেব মতন দুই মাস পূর্ণ লকডাউন চললেও জুন মাস থেকেই এক এক করে খুলছে দোকান, বাজার কিন্তু তবুও ব্যবসার পরিসর আগের থেকে অনেকটাই কমে এসেছে। অনেকের মতে আনলক হওয়ার ফলে এবার দেশের আর্থিক অবস্থার বেহাল পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু সেই আশঙ্কাকে মিথ্যে রূপ দিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।
রঘুরাম রাজনের মতে, অসংঘটিত ক্ষেত্রের লোকসান এর মধ্যে ধরা হয়নি। এমনকি গত তিন মাসে দেশের জিডিপি বৃদ্ধির হার কমেছে ২৩.৯ শতাংশ। লকডাউন চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইটালির মতন দেশে জিডিপি পড়েছে ১২.৪ ও ৯.৫ শতাংশ। দেশের আর্থিক অবস্থা খারাপ হওয়ার পাশাপাশি খারাপ দিকের সম্মুখীন হয়েছেন দেশের আমজনতা। জিনিসপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি চাকরি চলে যাওয়া সব মিলিয়ে একটা চরম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারত।
রঘুরাম রাজন জানিয়েছেন করোনা আবহে আগের থেকে অনেকটাই কমেছে মানুষের কেনাকাটা। এই খারাপ পরিস্থিতিতে আগের থেকে অনেকটাই সচেতন হয়েছে দেশের মানুষ। তাই আগের মতন দোকান বাজার খুললেও কোনোমতেই ঘুঁচবে না জিডিপির এই করুণ দশা।
রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন আরও জানান, “এই অবস্থা থেকে সরকার দেশের মানুষকে বের করে আনতে না পারলে মানুষকে খাওয়া কম করতে হবে, ছেলেমেয়েদের স্কুল ছাড়িয়ে দিতে হবে, সোনা বন্ধক রাখতে হবে, ইএমআই বাকি পড়বে। তার ফলে আবার এক অন্য সমস্যার মুখোমুখি হবে দেশের মানুষ”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…