টেক বার্তা

সন্ধান মিললো পৃথিবীর মতোই ‘অন্য গ্রহের’, যার বছর শেষ হয় ৬১৭ দিনে

পৃথিবীর মতোই অন্য একটি গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। জানা গেছে, পৃথিবী ও নেপচুনের মধ্যবর্তী কোন একটি স্থানে মহাশূন্যে ভেসে রয়েছে এই গ্রহটি। এর নিজস্ব একটি সৌরজগতও রয়েছে। যার কেন্দ্রে রয়েছে সূর্যের চেয়ে তুলনামূলক ছোট একটি নক্ষত্র। যাকে কেন্দ্র করেই ঘুরে চলেছে এই গ্রহটি। নতুন এই গ্রহটির তার নিজস্ব সূর্যকে একবার পরিক্রমণে সময় লাগে ৬১৭ দিন।

মহাশূন্যে গ্রহ নক্ষত্রের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন গবেষণা করে আসা নিউজিল্যান্ডের একদল বিজ্ঞানী নতুন এই গ্রহটির অবস্থান নিয়ে নিশ্চিত হয়েছেন। এই মহাকাশ বিজ্ঞানীদের দাবি, এই গ্রহটির চরিত্র একেবারে পৃথিবীর মতোই। গ্রহটির আবহাওয়া থেকে অন্যান্য সমস্ত অবস্থার সঙ্গে পৃথিবীর প্রচুর মিল রয়েছে। গবেষণায় এমনটাই উঠে এসেছে বলে জানান নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা।

নতুন এই গ্রহটির নাম ওজিএলই-২০১৮-বিএলজি-০৬৭৭। যা প্রথম দেখা যায় চিলি থেকে। চিলির গবেষকরা টেলিস্কোপের সাহায্যে এটি প্রথম আবিষ্কার করেন। পরে আবার চিলি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে তিনটি আইডেন্টিক্যাল টেলিস্কোপের সাহায্যে এর অস্তিত্ব নিশ্চিত করেন বিজ্ঞানীরা। এর পরই এই গ্রহটি সম্পর্কে আগ্রহ দেখায় সারা বিশ্বের বিজ্ঞানীরা। শুরু হয় বিস্তারিত অনুসন্ধান।

বিজ্ঞানীরা তাদের গবেষণায় জানতে পারেন নতুন এই গ্রহটি সৌরজগতের পৃথিবী ও নেপচুনের মাঝামাঝি কোন এক জায়গায় অবস্থান করছে। সূর্যের তুলনায় ছোট একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে গ্রহটি। ৬১৭ দিনে একবার ঘুরে আসে গ্রহটি। ফলে এর বছর শেষ হতে লাগে ৬১৭ দিন সময়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026