ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI Scheme: SBI-এর চারটি বিশেষ স্কিম, ২ বছরেই হয়ে যাবেন মালামাল

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে অনেক স্কিম চালাচ্ছে। সম্প্রতি এসবিআই অমৃত বৃষ্টি যোজনা শুরু করেছে। এছাড়াও আরও একাধিক লাভদায়ক স্কিম রয়েছে। কোন কোন স্কিম আপনার জন্য ভালো হতে পারে? চলুন জেনে নেওয়া যাক।

SBI Amrit Kalash Scheme

এটি এসবিআইয়ের বিশেষ প্রকল্প। ৪০০ দিনের এফডিতে ৭.১০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, যে কেউ ৪০০ দিনের সময়কালের মধ্যে অমৃত কলস বিশেষ স্কিমে বিনিয়োগ করতে পারেন এবং নিশ্চিত রিটার্ন পেতে পারেন। এসবিআই ব্যাঙ্কের মতে, অমৃত কলস এফডির বিনিয়োগকারীরা মাসিক, ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিক সুদ নিতে পারেন। যদি ৪০০ দিনের আগে অমৃত কলস এফডিতে জমা দেওয়া অর্থ উত্তোলন করেন, তবে ব্যাঙ্ক জরিমানা হিসাবে প্রযোজ্য হারের চেয়ে ০.৫০% থেকে ১% কম সুদের হার কেটে নিতে পারে।

SBI WeCare FD Scheme

উইকেয়ার এফডি স্কিমে সেরা সুদ দিয়েছে। ব্যাঙ্কটি প্রবীণ নাগরিকদের যে কোনও এফডিতে সাধারণ গ্রাহকের চেয়ে ০.৫০ শতাংশ বেশি সুদ দেয়। এই স্কীমে ৭.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমের অধীনে সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ১০ বছরের জন্য বিনিয়োগ করা যায়।

SBI Amrit Vrishti FD Scheme

এসবিআইয়ের এই নতুন স্কিমটি ১৫ জুলাই থেকে কার্যকর হয়েছে। এই যোজনায় ৪৪৪ দিনের আমানতে বার্ষিক ৭.২৫ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে। এছাড়াও প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ দেবে এসবিআই। এই এফডিতে সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

SBI Sarvottam scheme

এসবিআইয়ের এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা, অল্প সময়ে মোটা অংকের অর্থ লাভ করা যায়। এসবিআই-এর এই প্রকল্পে গ্রাহকরা ২ বছরের এফডিতে ৭.৪% সুদ পাচ্ছেন। প্রবীণ নাগরিকরা এই প্রকল্পে ৭.৯০ শতাংশ সুদ পাচ্ছেন। এক বছর মেয়াদি বিনিয়োগে ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০ শতাংশ সুদ পাচ্ছেন সাধারণ মানুষ। তবে দুই বছর মেয়াদি আমানতে ৮.১৪ শতাংশ। ২ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ডিপোজিটে এসবিআই ১ বছরের জন্য ৭.৭৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬১ শতাংশ অফার করছে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026