বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বনধকে ঘিরে উত্তেজনা বাড়ছে। বনধের সমর্থনে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন অংশে মিছিল বের করেছে বামেরা। রাস্তায় বাসের দেখা মেলেনি সকাল থেকে। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
এরই মাঝে উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুর স্টেশনে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাস না মেলায় ট্রেনে অফিস মুখো হওয়া যাত্রীদের ট্রেন থেকে নামাতে হিমশিম খেয়েছে জিআরপি। সরকারি নির্দেশ থাকায় অফিসে যেতে বাধ্য কর্মচারীরা। এদিকে রাস্তায় বাসের দেখা নেই। মানুষ বাধ্য হয়ে ট্রেনে সওয়ার হয়েছেন। তাই ট্রেন থেকে নামতে চাননি কেউ।
আরও পড়ুন : বনধকে ঘিরে গন্ডগোল সকাল থেকেই, ব্যাপক প্রভাব বাংলায়
পুলিশ সূত্রে খবর, উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুর স্টেশনে চার খানা তাজা বোমা পাওয়া গেছে। মানুষ ট্রেন থেকে নামতে না চাওয়ার কারণে বোমা নিষ্ক্রিয় করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় পুলিশকে। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়েই বোমাগুলো উদ্ধার করে পুলিশ।
বনধের সমর্থনে রেললাইনে বোমা রাখায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে মানুষের মনে। বনধ সফল করার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বনধ সমর্থকরা এসবে পাত্তা দিতে নারাজ। রেললাইনে বোমা উদ্ধারের সঙ্গে ধর্মঘটীদের কোন সম্পর্ক নেই বলেই জানিয়েছে বামেরাও। কিছুদিন আগে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় যারা হিংসাত্মক কাজে লিপ্ত হয়েছিল তারাই এই বোমা কান্ডে যুক্ত থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…