কলকাতাঃ গভীর রাতে ক্যাফেতে অস্ত্রধারীদের হানায় অবাক কলকাতাবাসি। গতকাল রাতে ক্যাফের মালিক রাহুল সিংকে খোঁজ করতে আসেন নিশান্ত হায়দার নামক এক যুবক এবং আরও তিনজন। ছয় নম্বর নাসিরুদ্দিন রোডের আলাদিন ক্যাফেতে রাত দেড়টা নাগাদ ঢুকে দুই ম্যানেজার মহম্মদ আমিন ও তউসিফ রাজার কাছে ক্যাফের মালিক রাহুল সিংয়ের খোঁজ করতে থাকে ওই চার যুবক।
এরপরেই রাহুল সিংকে না পেয়ে উন্মত্ত নিশান্ত বন্দুকের বাট দিয়ে তউসিফ রাজার মাথায় আঘাত করেন। ক্যাফের মালিক না থাকায় ম্যানেজারদের হেনস্থা করে ওই চার যুবক।
পরে তারা তিন রাউন্ড গুলিও চালায় এবং চারটে বোমাও চার্জ করে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ হতাহত হননি, কিন্তু ঠিক কি উদ্দেশ্যে ওই চার যুবক হোটেলের মালিকের খোঁজ করছিলো তা খতিয়ে দেখছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…