নিউজ

যাত্রীদের জন্য সুখবর! রাজ্যে চালু হল চারটি দুরপাল্লা রুটের সরকারি বাস

কলকাতা: রাজ্যে চারটি দূরপাল্লা রুটে সরকারি বাস (Govt Bus) পরিষেবা চালু। রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হচ্ছে। এটি রাজ্যবাসীর জন্য সুখবর বলাই চলে। আজ, শনিবার (Saturday) থেকে রাজ্যে চারটি দূরপাল্লা রুটে সরকারি বাস পরিষেবা শুরু হল। আরও একটি রুটে বাস চলাচল শুরু হয়েছে। তবে সেই রুটে সরকারি বাস ছাড়াও বেসরকারি সংস্থার বাস (Private Bus) চলবে।

বর্তমানে সাধারণ মানুষ কোভিডের চোখ রাঙানো এড়িয়ে বাইরে বেরোতে শুরু করেছেন। ঘরবন্দি দশা কাটিয়ে ঘুরতে যাচ্ছেন এদিক-ওদিক। কিন্তু এখনও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। দূরপাল্লার ট্রেনগুলিকে কোভিড স্পেশ্যালের তকমা দিয়ে চালানো হচ্ছে। ফলে ভাড়াও বেড়েছে অনেকটা।

এই পরিস্থিতি পর্যটক কিংবা নিয়মিত যাত্রীদের ভরসা সরকারি বাস। সে কথা মাথায় রেখেই এ দিন হাবড়া থেকে পুরুলিয়া, বিষ্ণুপুর, হলদিয়া, তারাপীঠগামী বাস পরিষেবার উদ্বোধন হল। এছাড়া, বুরুল-সাঁতরাগাছি রুটে বাস চলাচল শুরু হয়েছে। যদিও এই বাসরুটটিতে বেসরকারি সংস্থার বাস চলবে।

প্রসঙ্গত,প্রতিদিনই এই রুটে বাসগুলি চলাচল করবে। হাবড়া থেকে বিষ্ণুপুরগামী বাসটি ছাড়বে ভোর ৪ টে ৫০ মিনিটে। তারাপীঠগামী বাসটি ছাড়বে ভোর সাড়ে চারটে। পুরুলিয়া এবং হলদিয়াগামী বাসগুলি ছাড়বে যথাক্রমে সকাল ৫টা ২৫ মিনিট এবং সকাল ৬টা ১০ মিনিটে। বাসগুলির ভাড়াও একেবারে সাধ্যের মধ্যে। বিষ্ণুপুরগামী বাসের ভাড়া রাখা হয়েছে ১৪১ টাকা। তারাপীঠগামী বাসের ভাড়া ১৯২ টাকা, পুরুলিয়াগামী বাসের ভাড়া ২৩৪ টাকা এবং হলদিয়াগামী বাসের ১২৫ টাকা ভাড়া রাখা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026