Categories: দেশনিউজ

পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো মণিপুরসহ চার রাজ্য

একই দিনে পরপর দু’বার কেঁপে উঠলো মণিপুর। এই জোড়া ভূমিকম্পের ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। ন্যাশনাল সেন্টার সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী প্রথম বারের কম্পন হয় সন্ধ্যা ৮ টা ১২ মিনিটে, রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.৫। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল মইরাং শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে। এলাকাটি পড়ে মণিপুরের বিষ্ণুপুর জেলার ভিতরে।

এর ঠিক কিছুক্ষণ পরই দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়। সেই উৎসস্থলটিও ছিল মইরাং শহর থেকেই ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে তীব্রতা হয় ২.৬। তবে শুধু মণিপুরই নয়, এর সাথে সাথে কেঁপে ওঠে মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, গুয়াহাটি এবং অসমের বেশ কিছু অংশ।

এই জোড়া কম্পনের ফলে মুহুর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। এই বিষয়ে বিষ্ণুপুরের নিংথোউখং শহরের এক বাসিন্দা বলেন, “হঠাৎ করেই দুলে ওঠে চারিদিক। বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন সকলে। প্রথমবার কম্পনের কয়েক মিনিট পরই দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়।”

এই ঘটনার চারদিন আগেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল মণিপুর। তখন কম্পনের তীব্রতা ছিল ৩.৬ এবং উৎসস্থল ছিল উখরুলের পূর্বদিকে ৪৩ কিলোমিটার গভীরে। উল্লেখযোগ্য, গত এপ্রিল থেকে মে মাসের মধ্যে দেশের বিভিন্ন জায়গা ভূমিকম্পে কেঁপে উঠেছে। শুধুমাত্র দিল্লীতেই ১২ই এপ্রিল থেকে ১৫ই মে এর মধ্যে চার বার ভূমিকম্প হয়েছে। তবে তীব্রতা কম থাকায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে ১৮ই মে হিমাচল প্রদেশের চম্বায়ও ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026