নিউজ

একটু চোখে চোখে রাখলে হয়তো বেঁচে যেত ছোট্ট এই প্রানটি, ইকোপার্কের জলাশয় দুর্ঘটনা

শীত পড়েছে তাই বিকালবেলা একটু বেড়াতে না গেলে বোধহয় চলে না। তাই ছোট্ট শিশুটি বাবা মার হাত ধরে বেড়াতে গিয়েছিল ইকোপার্কে। সারা সপ্তাহ স্কুল এবং বাবা-মার অফিস থাকার ফলে শিশুদের দম আটকে যায় ঘরের মধ্যে। তাই একটু খুশির জন্য বেড়াতে যাওয়া। কিন্তু এই বেড়াতে যাওয়াই যে এই চার বছরের ছোট্ট শিশুটির শেষ বেড়াতে যাওয়া হবে তা সত্যি ভাবা যায়নি।

চার বছরের এই শিশুটির নাম শেখ আবেজ, বাবার নাম শেখ আকবর। বাড়ি তালতলায়, ৬৯ তালতলা রোডে। মা বাবার হাত ধরে থাকা ছেলেটি বোধহয় কোন একটা সময়ে মুহূর্তে ভুলে হাত ছেড়ে ছিল মা বাবার। আর সেই হাত ধরাটাই হয়ে যায় শেষবারের জন্য হাত ধরা। তারপর এই বাচ্চাটি জলাশয় পড়ে যায়, কিন্তু এখানে প্রশ্ন উঠেছে তখন নিরাপত্তারক্ষীরা কি করছিলেন বা কোথায় ছিলেন। এর আগেও ইকো পার্কের রাইড এর বিপত্তি নিয়ে অনেক দুর্ঘটনা ঘটে গেছে।

বারবার এরকম ঘটনা প্রমাণ করছে নিরাপত্তা পরিকাঠামোয় কতটা ফাঁক রয়েছে। শনিবার ঘটনাটি বিকাল ৩.৪০ নাগাদ ঘটেছে । পার্কে ঢুকে কিছুক্ষণ বাচ্চাটি খেলে বেড়াচ্ছিল, তখন তার মায়ের নজরে ছিল সে। কিন্তু আধঘন্টা যেতে না যেতেই বাচ্চাটিকে আর খুঁজে পাচ্ছিলেন না, তখন নিরাপত্তা রক্ষীরা ওয়াকি টকির মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছিলেন যে বাচ্চাটি নিখোঁজ।

এতকিছুর পরেও যখন বাচ্চা টিকে খুঁজে পাওয়া গেল না, তখন নিউটাউন থানায় খবর দেওয়া হলে, পুলিশ তদন্ত শুরু করে । কিন্তু অবশেষে প্রায় তিন ঘন্টা খোঁজাখুঁজির পরে বাচ্চাটির মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। ঘটনাটি দেখে অভিভাবকদের একটু সচেতন হওয়া উচিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026