বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউ নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এই চার যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা নেহাতই কম নয়। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি যে ভিডিওটি নিয়ে চর্চা চলছে সেটি ‘ জয়জিৎ ডান্স’ নামক ইউটিউব চ্যানেল থেকে ১০ মাস আগে শেয়ার করা হয়েছিল। বর্তমানে যার সাবস্ক্রাইবারের সংখ্যা ৮ লাখের কাছাকাছি। তবে ভিডিওটি শুরু থেকেই পছন্দ হয়েছিল সকলের। ১০ মাস পরেও এই ভিডিওটি রয়ে গিয়েছে নেটিজেনদের পছন্দের তালিকায়। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ২৩ লাখ ছাড়িয়ে গিয়েছে।
ভিডিওটিতে চার যুবতীকে ‘তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে’এর তালে নাচতে দেখা গিয়েছে, যা সত্যিই নজরকাড়া। প্রত্যেকেই একেবারে সাঁওতালি সাজে সেজেছিলেন। চারজনকেই এই ভিডিওটি বানানোর সময় সাদা শাড়ি ও লাল ব্লাউজে দেখা গিয়েছে। নিঃসন্দেহে তাদের দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তাদের চারজনের নাচ দেখেই স্পষ্ট হয়েছে তারা যথেষ্ট দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত। উল্লেখ্য, এই ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই দেখা যাবে এমন বিভিন্ন ধরনের নাচের ভিডিও প্রায়ই শেয়ার হয়ে থাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…