টেক বার্তা

UPI: এবার দূর হবে অনলাইন লেনদেনে জালিয়াতি, মুখ দেখালেই হবে UPI পেমেন্ট

বিগত কয়েক বছরে ব্যাংক নির্ভরশীলতা কাঁটিয়ে অনলাইন লেনদেনে ঝাঁপিয়ে পড়েছেন ভারতের সাধারণ মানুষ। বর্তমানে কয়েক কোটি মানুষ UPI-কে ব্যবহার করে নিয়ন্ত্রণ করছেন নিজের আর্থিক লেনদেন। এছাড়া আগামী দিনগুলোতে অনলাইন লেনদেনের পরিসর আরও বৃদ্ধি পেতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অনলাইন পেমেন্টের হার বিগত কয়েক বছরে যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি এর জালিয়াতির হার বৃদ্ধি পেয়েছে চোখে পড়ার মতো। বর্তমানে প্রায়শই সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন UPI লেনদেন করতে গিয়ে।

তবে এবার বৃহত্তর জনগণের স্বার্থে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) UPI লেনদেনগুলিকে আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যার মাধ্যমে অনলাইন লেনদেনের সময় ঘটে যাওয়া জালিয়াতি অনেক অংশে কমে যাবে বলে মনে করছে NPCL। আর এই কারণে মানুষের হাতে থাকা স্মার্টফোনের ফিচার্স কাজে লাগাতে চলেছে অনলাইন পেমেন্ট নিয়ন্ত্রক সংস্থা।

এদিন এক প্রতিবেদনে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বৃহত্তর জনগণের সুষ্ঠু লেনদেনের স্বার্থে খুব শীঘ্রই বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে তারা। যেন জালিয়াতি বিহীন ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারেন দেশের কোটি কোটি মানুষ। আর এর জন্য জনগণের হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজে লাগাতে চলেছে NPCL। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই পিনের বদলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনলাইন পেমেন্ট পরিষেবা চালু করবে তারা। এছাড়া সিকিউরিটি হিসেবে অনলাইন পেমেন্টকারীকে দিতে হবে মুখের প্রমাণীকরণ। যার ফলে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতির সংখ্যা কমবে বলে মনে করছে NPCL।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026