নিউজ

Free Aadhaar Update: বাকি মাত্র আজকের দিনটাই, আধার কার্ডের নাম, ঠিকানা ও অন্যান্য বিবরণ আপডেট করার শেষ সুযোগ

বর্তমান দিনে আধার কার্ড হল একটি গুরুত্বপূর্ণ পরিচয় নথি, যাতে বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্যসহ সবার ব্যক্তিগত ডেটা থাকে। এটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন অনলাইন পরিষেবাগুলি নেওয়ার জন্য এবং তাই আপনার আধারে সংরক্ষিত বিশদগুলি অবশ্যই সঠিক হতে হবে এবং আপডেট থাকতে হবে। অনেকেই এখন চান আধার কার্ডের বিশেষ কিছু তথ্য পরিবর্তন করতে। এমন পরিস্থিতিতে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ১৪ জুন, ২০২৩ পর্যন্ত বিনামূল্যে আধার নথিগুলির অনলাইন আপডেট করছে। আধার বিবরণ আপডেট করার জন্য প্রায় ৫০ টাকা বা ১০০ টাকা ফি দিতে হয়। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে জনসংখ্যার বিবরণ আপডেট করা ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে থাকবে।

UIDAI স্পষ্ট করে বলেছে যে এই পরিষেবাটি শুধুমাত্র myAadhaar পোর্টালে বিনামূল্যে করা যাবে। এছাড়া ৫০ টাকা ফিজিক্যাল আধার কেন্দ্রগুলিতে চার্জ করা হবে। প্রকৃতপক্ষে, UIDAI-এর মাধ্যমে, সেই সমস্ত লোকেদের তাদের আধার কার্ড আপডেট করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, যাদের আধার কার্ডটি ১০ বছর আগে তৈরি হয়েছে এবং যারা এটি ইস্যু করার পরে কখনও তাদের আধার কার্ড আপডেট করেনি। কিন্তু কি করে অনলাইনে করবেন আধার কার্ড আপডেট? জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

অনলাইনে আধার কার্ড আপডেট পদ্ধতি:

  • আধার নম্বর ব্যবহার করে https://myaadhaar.uidai.gov.in/ এ লগইন করুন
  • ‘প্রোসিড টু আপডেট অ্যাড্রেস’ বিকল্পটি নির্বাচন করুন
  • আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে
  • এরপর আপনাকে ‘ডকুমেন্ট আপডেট’-এ ক্লিক করতে হবে
  • এরপর যা যা আপডেট করতে চান তা করা যাবে
  • অবশেষে ‘সাবমিট’ বোতামটি নির্বাচন করুন। নথি আপডেট করতে, একই কপি আপলোড করুন
  • একই সময়ে আধার আপডেটের অনুরোধ গ্রহণ করা হবে এবং একটি ১৪ সংখ্যার আপডেট অনুরোধ নম্বর (URN) তৈরি হবে
  • আধার ঠিকানা আপডেটের অবস্থা আপডেট অনুরোধ নম্বর (ইউআরএন) ব্যবহার করে চেক করা যেতে পারে। আপডেট হয়ে গেলে, আপনি আপডেট হওয়া সংস্করণ ডাউনলোড করতে পারেন এবং একটি মুদ্রিত আধার কার্ড পেতে পারেন
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026