নিউজ

Aadhaar Card: আধার কার্ড থাকলে এবার বিনামূল্যে পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে পুজোর পর সাধারণ মানুষের কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে কেন্দ্রীয় সরকার। বেশিরভাগ মেট্রো শহরগুলিতে গ্যাস সিলিন্ডারের দাম হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারি প্রকল্পের আওতায় এবার আপনি একেবারে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেয়ে যেতে পারেন। আর তা পেতে লাগবে শুধু আধার কার্ড। কি করে পাবেন? জানতে চাইলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত সম্পূর্ণ পড়ুন।

আসলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ওই মহিলার বয়স ১৮ এর বেশি হওয়া প্রয়োজন এবং আবেদনকারী ঠিকানায় অন্য কোনো এলপিজি সংযোগ থাকা যাবে না। আবেদনকারী মহিলা এসসি, এসটি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অনগ্রসর শ্রেণী, বনবাসী, দরিদ্র পরিবার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পিএম উজ্জ্বলা প্রকল্পের অধীনে, কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত বিপিএল পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার এবং গ্যাস সংযোগ দিচ্ছে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করার জন্য ওই মহিলার আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া কেওয়াইসি করা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড প্রয়োজন হবে। কি করে করবেন আবেদন? উজ্জ্বলা প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে অনলাইন পোর্টালে (www.pmuy.gov.in) এ যেতে হবে। সেখানে পছন্দের এলপিজি কোম্পানি নির্বাচন করতে হবে। এবার আপনাকে একটি অ্যাকাউন্ট বানাতে হবে। এরপর ফর্ম পূরণ করতে হবে। এরপর আপনাকে ডিস্ট্রিবিউটরদের কাছে যেতে হবে। এরপরই পেয়ে যাবেন বিনামূল্যে গ্যাস। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে অগণিত পরিবারকে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার সংযোগ দেওয়া হয় এবং আপনাকে বিনামূল্যে প্রথম এলপিজি গ্যাস সিলিন্ডারও দেওয়া হবে।

Nirajana Nag

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026