নিউজ

Free LPG Gas Cylinder: বিনামূল্যে পাওয়া যাচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার, এক্ষুনি এইভাবে পান সুবিধা

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে পুজোর পর সাধারণ মানুষের কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে কেন্দ্রীয় সরকার। বেশিরভাগ মেট্রো শহরগুলিতে গ্যাস সিলিন্ডারের দাম হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারি প্রকল্পের আওতায় এবার আপনি একেবারে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেয়ে যেতে পারেন। কারা পাবেন এবং কি করে পাবেন জানতে? এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত সম্পূর্ণ পড়ুন।

আসলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ওই মহিলার বয়স ১৮ এর বেশি হওয়া প্রয়োজন এবং আবেদনকারী ঠিকানায় অন্য কোনো এলপিজি সংযোগ থাকা যাবে না। আবেদনকারী মহিলা এসসি, এসটি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অনগ্রসর শ্রেণী, বনবাসী, দরিদ্র পরিবার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পিএম উজ্জ্বলা প্রকল্পের অধীনে, কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত বিপিএল পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার এবং গ্যাস সংযোগ দিচ্ছে। এই পরিকল্পনাকে ত্বরান্বিত করতে, অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এবং তাতে ৭৬৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করার জন্য ওই মহিলার আধার কার্ড এবং রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া কেওয়াইসি করা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড প্রয়োজন হবে। কি করে করবেন আবেদন? উজ্জ্বলা প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে অনলাইন পোর্টালে (www.pmuy.gov.in) এ যেতে হবে। সেখানে পছন্দের এলপিজি কোম্পানি নির্বাচন করতে হবে। এবার আপনাকে একটি অ্যাকাউন্ট বানাতে হবে। এরপর ফর্ম পূরণ করতে হবে। এরপর আপনাকে ডিস্ট্রিবিউটরদের কাছে যেতে হবে। এরপরই পেয়ে যাবেন বিনামূল্যে গ্যাস।

Nirajana Nag

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026