নিউজ

Free Ration: আগামী বছরেও মিলবে বিনামূল্যে রেশন, বছর শেষের আগেই বড় ঘোষণা কেন্দ্র সরকারের

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। তবে বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা প্রায় শেষ হতে চলেছিল। এর মধ্যেই জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার হয়তো বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা আরো বাড়াতে পারে। তবে এই ঘোষণা বৈধ ছিল চলতি বছরের শেষ অব্দি। জানা গিয়েছিল এই ডিসেম্বর মাস পর্যন্তই বিনামূল্যের রেশন পাওয়া যাবে। তবে বছর শেষের আগেই আজ কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী বিনামূল্যে রেশন পাওয়া নিয়ে বড়সড় ঘোষণা করেছেন। তিনি ঠিক কি বলেছেন? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

আজ কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রেস মিটিং এ ঘোষণা করে বলেছেন যে কেন্দ্র সরকার আগামী ২০২৩ সালের ডিসেম্বর মাস অব্দি বিনামূল্যে রেশন দেবে। এর ফলে উপকৃত হবেন অন্তত ৮০ কোটি মানুষ। আর এই বিনামূল্যে রেশন দেওয়ার জন্য কেন্দ্র সরকারের খরচ হবে ২ লাখ কোটি টাকা। গোটা বছর বিনামূল্যের রেশন দেওয়ার জন্য যথেষ্ট খাদ্যশস্য মজুদ আছে বলে, জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, UIDAI রেশন পরিষেবা নিয়ে একটি নতুন বড়সড় ঘোষণা করেছে যা আপনার অবশ্যই জানা প্রয়োজন। অযোগ্য ব্যক্তিদের বিনামূল্যে রেশন নেওয়া আটকানোর জন্য UIDAI ঘোষণা করেছে যে এবার দেশের যেকোনো জায়গা থেকে আধার কার্ড ছাড়া রেশন পাওয়া যাবে না। আপনার আধার কার্ড আপডেট হলেই আপনি এই সুবিধার সুবিধা নিতে পারবেন। যদি এটি না হয় তবে আপনি এই সুবিধাটি নিতে পারবেন না। এ ছাড়া রেশন কার্ড সংক্রান্ত কোনো সমস্যা হলে ১৯৪৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026