নিউজ

আগামী ৬ মাস বিনামূল্যে রেশন পাবে রাজ্যবাসী, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা ভাইরাস রুখতে রাজ্য সরকার নানা পধ্যেপ গ্রহণ করেছেন। এবার এর মধ্যে নতুন সংযোজন হল রেশনে ফ্রিতে চাল দেওয়া। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ৭ লক্ষ ৮৫ হাজার মানুষকে বিনামূল্যে চাল দেবে রাজ্য সরকার।

আগে ব্যক্তি পিছু ২ টাকা কেজি দরে ৫ কেজি চাল দেওয়া হত, এবার সেই চাল বিনামূল্যে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই কেন্দ্রীয় খ্যাদ্য মন্ত্রী জানিয়েছিলেন যে এখন থেকে একসঙ্গে ৬ মাসের রেশন তোলা যাবে। এই জন্য তিনি রাজ্য সরকারগুলিকেও নির্দেশ পাঠিয়েছিলেন। আর এবার পশ্চিমবঙ্গে সেপ্টেম্বর পর্যন্ত ফ্রিতে চাল পাওয়া যাবে।

আরও পড়ুন : বিদেশ থেকে আগত যাত্রীদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঠানো হবে, ঘোষণা বাংলার

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী এর সাথে এটাও বলেছেন যে পশ্চিমবঙ্গের এই ফ্রিতে চাল দেওয়ার ফলে রাজ্যসরকারের উপর কোনো চাপ হবে না। এর বেশিরভাগটাই কেন্দ্র বহন করবে বলে তিনি জানান। এর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোটেশন পদ্ধতিতে সরকারি কর্মচারীদের কাজ করতে বলেছেন। ৩১ মার্চ পর্যন্ত ৫০ শতাংশ সরকারি কর্মচারী অফিসে গিয়ে কাজ করবেন আর বাকিরা বাড়ি থেকে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। তবে এই ফ্রিতে রেশনের জন্য সাধারণ মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026