নিউজ

আর বিনামূল্যে মিলবে না রেশন, কত টাকা লাগবে চাল ও গমের জন্য?

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। কিন্তু রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় এবার উত্তরপ্রদেশের কার্ডধারীদের গম এবং চালের জন্য টাকা দিতে হবে। সেজন্য নির্দিষ্ট দর ইতিমধ্যেই নির্ধারিত করা হয়েছে। কত টাকা দাম দিয়ে চাল এবং গম কিনতে হবে, জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশে আর বিনামূল্যে রেশন থেকে চাল এবং গম পাওয়া যাবে না। রেশন দোকানে প্রতি কেজি গমের জন্য ২ টাকা দিতে হবে এবং চালের জন্য দিতে হবে ৩ টাকা। কিন্তু যারা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় রেশন পান, তাঁরা আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যেই রেশন পাবেন। এছাড়াও জানা গিয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় জুলাইয়ের রেশন বন্টন করা হবে। সেক্ষেত্রে অন্ত্যোদয় রেশন কার্ড থাকা মানুষেরা ১৪ কিলোগ্রাম গম এবং ২১ কিলোগ্রাম চাল পাবেন। অর্থাৎ কার্ডপিছু ৩৫ কিলোগ্রাম রেশন মিলবে।

তবে সূত্র মারফত জানা গিয়েছে যে মুদ্দাস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের বিরাট মূল্যবৃদ্ধির কথা ভেবে সরকার আগামী ৩০ সেপ্টেম্বরের পরও দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যের রেশন প্রদানের কর্মসূচি চালিয়ে যাবে। ৩-৬ মাস সেই কর্মসূচি চলতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, সরকার এখন অযোগ্য রেশনধারীদের তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। যাদের ১০০ স্কোয়ার মিটারের বেশি প্লট বা ফ্ল্যাট বা বাড়ি আছে অথবা যাদের চার চাকার গাড়ি ট্রাক্টর অথবা গ্রামের মধ্যে দু লাখ টাকা প্রতি বছরে ইনকাম (শহরের ক্ষেত্রে ৩ লাখ) রয়েছে অথবা যাদের আর্ম লাইসেন্স রয়েছে তারা এই রেশন কার্ড প্রকল্পের জন্য অযোগ্য।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026