ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Ration: বিনামূল্যে রেশন তোলার তারিখে জানিয়ে দিল রাজ্য সরকার, জেনে নিন কবে পাবেন বিনামূল্যে চাল এবং গম

একেবারে বিনামূল্যে রেশন বিতরণের তারিখ ঘোষণা করে দিয়েছে ভারত সরকার। এই মাসে ১৪ মে থেকে ২৯শে মে-র মধ্যে একেবারে বিনামূল্যে রেশন বিতরণ করা হবে উত্তর প্রদেশে। লখনৌ ডিএসও বিজয় প্রতাপ সিং বলে দিয়েছেন, যোগ্য পরিবারের কার্ড ধারীরা প্রতি ইউনিটে ২ কেজি গম এবং ৩ কেজি করে চাল পেয়ে যাবেন। যারা অন্তদয় কারধারী রয়েছেন তারা বিনামূল্যে ১৪ কেজি গম এবং ২১ কেজি চাল পেয়ে যাবেন। অর্থাৎ হিসাব অনুযায়ী সাধারণ গ্রাহকরা পেয়ে যাচ্ছেন ৫ কেজি করে শস্য এবং অন্তদয় কার্ডধারীরা পেয়ে যাচ্ছেন বিনামূল্য ৩৫ কেজি করে শষ্য। এই কার্ড ধারীদের জন্য পোর্টেবিলিটি সুবিধা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। যারা আধার প্রমাণিকরণের মাধ্যমে রেশন পান না তাদের বিতরনের শেষ দিন ২৯ মে মোবাইলে একটি ওটিপি যাচাইয়ের মাধ্যমে বিনামূল্যে রেশন দেওয়া হবে।

বিজয় প্রতাপ সিং জানিয়েছেন, যে ইউনিটগুলোতে সমস্ত কার্ডধারীদের কাছে বিনামূল্য রেশনের সুবিধা রয়েছে, তাদের ১৪ মে থেকে ২৯ মে পর্যন্ত দোকানগুলিতে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নির্দিষ্ট দোকানে গিয়ে আধার কার্ড যাচাই করার মাধ্যমে তারা রেশন পেতে পারবেন। যারা এখনো পর্যন্ত আধার প্রমাণিকরণ এর মাধ্যমে রেশন তুলতে পারেন না, তাদের ২৯ তারিখ যেতে হবে তাদের রেশন দোকানে। সেখানে গিয়ে তাদের মোবাইলে ওটিপি যাচাই করার মাধ্যমে খাদ্যশস্য নিতে হবে। তিনি জানিয়ে দিয়েছেন, রেশন দোকানে খাদ্যশস্য বিতরণে যাতে কোন সমস্যা না হয় তার জন্য একটা নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএসও জানিয়েছেন, ন্যায্য মূল্যের বিক্রেতাদের জানানো হয়েছে, যে রেশন কার্ডে ছয় বা তার বেশি ইউনিট রয়েছে, এবং ৬০ বছর বয়সী ব্যক্তিদের নাম রয়েছে, অথবা যাদের নাম আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডের তালিকায় রয়েছে, তাদেরকে কিন্তু বারকোড স্ক্যান করে তবেই রেশন দেওয়া যাবে। আয়ুষ্মান কার্ড এর মাধ্যমে যদি এই রেশন তুলতে হয় তাহলে বারকোড টেস্ট করতে হবে এবং তারপরেই রেশন তুলতে পারবেন ঐ গ্রাহক।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026